We currently don't have news in this language. Please choose another language.
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি। শনিবার দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি। উত্তরবঙ্গে আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। দুই দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি।
পড়ুন আরও খবর - বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'এক্সেপশন প্রুফ দা ল আছে না? ব্যতিক্রম তো থাকবেই। বিচ্যুতি নয় ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। চার ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন, তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে এবং স্পষ্ট করে এটা বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপরে নিজের আধিপত্য বা চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম, যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনও বিষয় নয়। আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে। সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের একমাত্র পরিচয় তাঁরা বিজেপি কর্মী।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda