Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?

Audio Narrative Assistant
Executive Summary
Weather News Update: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা, অতি দ্রুত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather News Update: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা, অতি দ্রুত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে হবে ঝোড়ো হাওয়া, সতর্ক করল আবহাওয়া দফতর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) প্রবল বৃষ্টিপাত হবে। যা শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে। একইসঙ্গে, সামনে সপ্তাহে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Health Department: স্বাস্থ্য...

Read Next

BJP News: বিজেপিতে যোগ...