Weather Update: কলকাতায় শুরু প্রবল বৃষ্টি, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই ২৪ পরগনা, হাওড়ায় সতর্কতা জারি, বাইরে 'না' বের হতে নির্দেশ

Audio Narrative Assistant
Executive Summary
ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতায় শুরু প্রবল বৃষ্টি। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতায় শুরু প্রবল বৃষ্টি। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন, আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে জনসমুদ্র, 'যোগ প্রশিক্ষক' এর ভূমিকায় দেখতে পাওয়া গেল প্রধানমন্ত্রীকে, কী বললেন মোদি ?

সকালে মেঘের ঘনঘটা,  মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া সূত্রে বলা হয়েছে, আগামী দুই ঘণ্টা, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এই সমস্ত জায়গায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। বলা হয়েছে তীব্র বর্ষণ হবে, ঝোড়ো হাওয়া দেবে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেবে। বজ্রপাত হবে। মানুষকে বাইরে না বেরোতে বলা হচ্ছে। নিরাপদ আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Alert: কলকাতায় শুরু...

Read Next

Accident : মুখোমুখি...