Weather Update: তৈরি হচ্ছে নিম্নচাপ, প্রবল দুর্যোগের সতর্কতা জারি, বড় আপডেট দিল আবহাওয়া দফতর

Audio Narrative Assistant
Executive Summary
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহের শুরুটা হয়েছিল দুর্যোগ দিয়ে। তুমুল বৃষ্টিতে ভেসেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহের শুরুটা হয়েছিল দুর্যোগ দিয়ে। তুমুল বৃষ্টিতে ভেসেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। 

তবে দক্ষিণবঙ্গে শুক্রবার নিম্নচাপ তৈরি হবে। তারপর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ৩ জুলাই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

শুক্রবার ৩ জুলাই থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

আজ বৃহস্পতিবার  ও কাল শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা মাঝারি ঝড়-বৃষ্টি। শনিবার থেকে আবহাওয়ার বড় বদল হবে বলে পূর্বাভাস। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস।

রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।

মঙ্গলবারে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

উত্তরবঙ্গের পূর্বাভাস

আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা।

কলকাতার আবহাওয়া

আজ আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ থাকবে। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা শহরে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৭৭ থেকে ৯৬ শতাংশ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Liver Foundation | ২০ বছর...

Read Next

Anubrata Mondal: আদালতে বড়সড়...