Weather Update : প্রবল বৃষ্টির লাল সতর্কতা, ৩ জেলায় অতি দুর্যোগ! বড় খবর দিল আবহাওয়া দফতর

Audio Narrative Assistant
Executive Summary
একটু স্বস্তি।  সকাল থেকে মেঘলা আবহাওয়া। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার সঙ্গে বৃষ্টি ঘটানোর অনুকূল মৌসুমি বায়ু ।

ভ্যাপসা গরম থেকে আপাতত একটু স্বস্তি।  সকাল থেকে মেঘলা আবহাওয়া। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার সঙ্গে বৃষ্টি ঘটানোর অনুকূল মৌসুমি বায়ু । উত্তর ভারত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিস্থিতি আরও জোরদার হতে চলেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার প্রকাশিত বিশেষ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে।

আজ সবচেয়ে বেশি বৃষ্টি হবে কোন কোন জেলায়?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে।শুধু বৃষ্টিই নয়, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টি?

হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহারের ঘুঘুমারিতে ১৪ সেন্টিমিটার। এছাড়া জলপাইগুড়ির ফাগু টি এস্টেটে ১৩ সেন্টিমিটার, আলিপুরদুয়ারের রায়ডাক টি এস্টেটে ১১ সেন্টিমিটার এবং একাধিক এলাকায় ৮ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যানই স্পষ্ট করছে যে উত্তরবঙ্গে বর্ষার সক্রিয়তা এখন অনেকটাই বেড়েছে।

আগামী কয়েকদিন আরও বাড়বে বৃষ্টির দাপট

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী কয়েকদিন ধরে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গেও বজ্রবৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কী কী প্রভাব পড়তে পারে?

আবহাওয়া অফিসের আশঙ্কা—

  • নিচু এলাকায় জল জমতে পারে
  • পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে
  • তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক-সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে
  • প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচলে সমস্যা হতে পারে
  • বজ্রবিদ্যুতের ঝুঁকি বাড়বে
  • কৃষিজমি ও উদ্যানপালনে ক্ষতির আশঙ্কা রয়েছে

কী পরামর্শ দিল আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠে না থাকা, গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং অপ্রয়োজনে নদী বা জলাশয়ের কাছে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সবচেয়ে বেশি সতর্কতায়

? অতি ভারী বৃষ্টি: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার

? ভারী বৃষ্টি: দার্জিলিং, কালিম্পং

? বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া: উত্তরবঙ্গের সব জেলা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়   

আরও পড়ুন : কলকাতায় ক্লাউডবার্স্ট? নাকি মাইক্রোবার্স্ট? দুইয়ের কী ফারাক? 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Update: জুনের শেষে...

Read Next

Abhishek Banerjee: বিদেশ যেতে...