We currently don't have news in this language. Please choose another language.
Weather Update: তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা, হলুদ ও কমল সতর্কতা রাজ্যের একাধিক জেলাগুলিতে, এল IMD-র বড় আপডেট
কলকাতা: আজও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও আজ ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ দুর্যোগের আশঙ্কা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। রয়েছে হলুদ সতর্কতা।অপরদিকে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda