We currently don't have news in this language. Please choose another language.
Weather Update: আজ ১৭ জেলায় হলুদ-কমলা সতর্কতা ! ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে
কলকাতা: আজ ১২তম আন্তর্জাতিক যোগ দিবসেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের হলুদ-কমল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন, "বঙ্গে যোগ ফিরে এল", আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের উপরে। গতপরশু সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় পঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত যে মৌসুমী অক্ষ বা অক্ষরেখাটি অবস্থান করছিল, তা বজায় রয়েছে। পাশাপাশি নিম্ন ট্রপোস্ফিয়ারে পশ্চিমা বায়ুর অক্ষরেখাটি , যা সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ১.৫ কিমি উপরে ২১ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে এবং প্রায় ৮৭ পূর্ব দাঘ্রিমাংশ বরাবর অবস্থান করছিল, সেটিও অপরিবর্তিত রয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার