Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ১৪ জুলাই মঙ্গলবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার দু-এক জায়গায়। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

কলকাতা : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ১৪ জুলাই মঙ্গলবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার দু-এক জায়গায়। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর - এই ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর - এই ৫ জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।          

'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আগামীকাল ১৪ এপ্রিল মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। ভালই দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল ১৪ জুলাই মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির জন্য রাজ্যজুড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। অতএব এখনই কমছে না দুর্যোগ। চলবে আরও কয়েকদিন।           

বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?

দক্ষিণবঙ্গে আজ দিনভর দফায় দফায় চলবে দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও বীরভূমে বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ  বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে ফের জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Kalker Rashifal : আর্থিক...

Read Next

Srabanti Chatterjee: ধর্ষণের...