Weather Updates: নিম্নচাপে জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : নিম্নচাপে জের এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সেটা শক্তি বাড়িয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত

ABP Ananda LIVE : নিম্নচাপে জের এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কি বলছে আবহাওয়া দপ্তর? উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সেটা শক্তি বাড়িয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল রাতেই এবং এটা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরছে।জানা যাচ্ছে বুধবার সকালে এটা উড়িষ্যা আর ছত্তিশগড় দিকে চলে যাবে। কিন্তু তার প্রভাব আজকে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি বা কমলা সতর্কতা জারি হয়েছে উপকূল এবং পশ্চিমের কিছু জেলাতে। আর উত্তরবঙ্গে আজ থেকেই কিন্তু ভারী বৃষ্টি কমলা লাল সতর্কতা জারি হচ্ছে। আগামীকাল পরশু অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে। মঙ্গল বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র এ রাজ্যের এই পরিস্থিতি নয় ২৫ টি রাজ্যে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে লাল সতর্কতা রয়েছে মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়ের মতন রাজ্যগুলোতে। ইতিমধ্যেই আমরা দেখেছি মুম্বাইয়ের মানকুর এলাকায় একটি বাড়ি ভেঙে ৬ জনের মৃত্যু হয়েছে অতি বৃষ্টির ফলে এবং সব মিলিয়ে গোটা দেশেই এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজকে এবং আগামীকালকে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ আজ থেকে আগামী দু-তিন দিন বাড়তে থাকবে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baruipur Incident : বারুইপুর,...

Read Next

Baruipur News :বারুইপুরের...