Weekly Horoscope (২৯ জুন-৫ জুলাই): চাকরি-ব্যবসায় কার ভাগ্য খুলবে? কার জীবনে বাড়বে সমস্যা? পড়ুন

Audio Narrative Assistant
Executive Summary
নতুন সপ্তাহে গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে। কারও জন্য অপেক্ষা করছে চাকরি ও ব্যবসায় সাফল্যের সুযোগ, আবার কারও জীবনে বাড়তে পারে মানসিক চাপ বা আর্থিক চ্যালেঞ্জ। স্বাস্থ্য, প্রেম, পরিবার, অর্থ

নতুন সপ্তাহে গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে। কারও জন্য অপেক্ষা করছে চাকরি ও ব্যবসায় সাফল্যের সুযোগ, আবার কারও জীবনে বাড়তে পারে মানসিক চাপ বা আর্থিক চ্যালেঞ্জ। স্বাস্থ্য, প্রেম, পরিবার, অর্থ ও কর্মজীবনে কী কী পরিবর্তন আসতে পারে, কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি এবং কোথায় মিলবে সাফল্যের ইঙ্গিত—জেনে নিন ২৯ জুন থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত কুম্ভ ও মীন রাশির সাপ্তাহিক রাশিফল।

কুম্ভ রাশি (Aquarius Weekly Horoscope)

এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে স্বাস্থ্য, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে একের পর এক সুখবর মিলতে পারে। দীর্ঘদিনের কোনও শারীরিক সমস্যা থাকলে তার থেকে অনেকটাই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও সফল হতে পারে।

চাকরি ও কর্মজীবন:
কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। নতুন চাকরিতে যে সমস্যাগুলি চলছিল, তা কাটতে পারে। অফিসে ঊর্ধ্বতন ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। তাঁদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কোনও প্রকল্প সফলভাবে শেষ করতে পারবেন। বদলি বা পদোন্নতিরও জোর সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরি বা ভিসা সংক্রান্ত জটিলতাও দূর হতে পারে।

ব্যবসা ও অর্থ:
ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ লাভজনক। নতুন ব্যবসা বা নতুন প্রকল্পে বিনিয়োগ ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। পারিবারিক ব্যবসায় নতুন গতি আসবে এবং অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। সরকারি জটিলতা থেকেও স্বস্তি মিলতে পারে।

পারিবারিক জীবন:
পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। অবিবাহিতদের বিয়ে বা বাগদানের আলোচনা ইতিবাচক দিকে এগোতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে তীর্থভ্রমণের পরিকল্পনাও সফল হতে পারে।

পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্র:
ছাত্রছাত্রী, শিল্পী, সঙ্গীতশিল্পী ও ক্রীড়াবিদদের জন্য সপ্তাহটি সাফল্যময়। রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও মানুষের সমর্থন পেতে পারেন।

মীন রাশি (Pisces Weekly Horoscope)

মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে সাফল্য ও চ্যালেঞ্জ—দুই-ই থাকবে। কিছু ক্ষেত্রে ভালো সুযোগ এলেও কর্মজীবন ও পারিবারিক জীবনে সতর্ক থাকা প্রয়োজন।

চাকরি ও কর্মজীবন:
অফিসে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। নতুন কর্মস্থলে সমস্যার কারণে মানসিক চাপ বাড়তে পারে। অনিচ্ছাকৃত বদলির সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে পদোন্নতি বা কোনও ইতিবাচক খবর মন ভালো করে দিতে পারে। বিদেশযাত্রা বা ভিসা সংক্রান্ত কাজে আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে।

ব্যবসা ও অর্থ:
ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে মতবিরোধের আশঙ্কা রয়েছে। নতুন ব্যবসা বা বড় বিনিয়োগ আপাতত স্থগিত রাখাই ভালো। ব্যাঙ্ক ঋণ বা সরকারি কাগজপত্র সংক্রান্ত কাজে বিলম্ব হতে পারে।

পারিবারিক জীবন:
পারিবারিক সমস্যার প্রভাব কর্মক্ষেত্রেও পড়তে পারে। দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। অবিবাহিতদের বিয়ে বা বাগদানের আলোচনা ভুল বোঝাবুঝির কারণে আটকে যেতে পারে। পরিকল্পিত তীর্থযাত্রা পিছিয়ে যেতে পারে, তবে বন্ধুদের সঙ্গে ছোট সফরের সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য:
অনিদ্রা, মানসিক চাপ এবং চোখে জ্বালাভাবের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

ছাত্রছাত্রী ও অন্যান্য ক্ষেত্র:
শিল্পী ও সঙ্গীতশিল্পীরা নতুন সুযোগ পেতে পারেন। তবে ক্রীড়াবিদদের ফিটনেস নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলীয় বিরোধের মুখে পড়তে হতে পারে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Astrology

Read Previous

Digha Bus Accident : দিঘা থেকে...

Read Next

North Bengal Weather: টানা...