West Bengal Budget: বেকার যুবদের জন্য বিরাট ঘোষণা বাজেটে, প্রতি মাসে দেওয়া হবে এই টাকা, কারা পাবেন?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আজ প্রথম বাজেট পেশ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার। আজ এদিন বাজেট পেশ করেন স্বপন দাশগুপ্ত। ডিএ থেকে সরকারি চাকরি, ভাতা- একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।  এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আজ প্রথম বাজেট পেশ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার। আজ এদিন বাজেট পেশ করেন স্বপন দাশগুপ্ত। ডিএ থেকে সরকারি চাকরি, ভাতা- একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 

এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, '২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য, শিক্ষিত, বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার অক্টোবর ২০২৬ থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে । এই স্কিমে গ্র্যাজুয়েটদের ৩০০০ টাকা ও অন্যদের ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে সকল পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এই সব পরিবারের প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য হবে'।    

আরও পড়ুন, সিভিক, হোমগার্ড, অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের বাড়ছে মাসিক টাকার পরিমাণ, কত বাড়ল, কত হচ্ছে এবার?

পাশাপাশি এদিনের বাজেটে এও বলা হয়, 'কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের ১২৫ দিনের কর্মসংস্থান দেওয়া হবে। আর ১০০ দিনের কাজের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে'।                                                

এছাড়াও রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, 'সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য। ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব দেওয়া হচ্ছে। সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হবে।  আগামী ২ বছর পর্যন্ত বয়সের এই ঊর্ধ্বসীমা বহাল রাখা হবে।'

আর কী কী ঘোষণা? 

'হোমগার্ড, NVF কর্মীদের মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি। রাজ্যে বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০দিনের কাজ। বাজেটে পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব। রাজনৈতিক মতবাদের জন্য হিংসার শিকার হলে সংগ্রামী ভাতা। রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগীদের আরও ২০% DA ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের DA ১৮% থেকে বেড়ে ৩৮%। ৩৮% হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১ অক্টোবর, ২০২৬ থেকে সরকারি কর্মীদের নতুন হারে DA। সরকারি, আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত ২০% DA।                               

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Kolkata Airport: বিজেপি...

Read Next

West Bengal State Budget 2026 :...