West Bengal Districts: রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা? কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব বাজেটে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: বিজেপি সরকারের প্রথম বাজেটে কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর পাশাপাশি, নতুন আরও নটি পুরসভা তৈরির প্রস্তাবও এদিন দেওয়া হয়েছে বাজেটে।                                                        রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা। করতে, কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

কলকাতা: বিজেপি সরকারের প্রথম বাজেটে কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর পাশাপাশি, নতুন আরও নটি পুরসভা তৈরির প্রস্তাবও এদিন দেওয়া হয়েছে বাজেটে।                                                       

রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা। সরকারি পরিষেবা আরও উন্নত করতে, কলকাতা-সহ পাঁচটি নতুন জেলা তৈরির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেছিলেন, 'প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপণ কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলির মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ।'                                                                    

নতুন জেলা তৈরির প্রস্তাবের আনন্দে লাড্ডু বিতরণ করা হল বসিরহাটে। একই ছবি আরামবাগেও। কোথাও লাড্ডু বিতরণ করে বিজেপি। কোথাও আবার দেখা যায় আবির খেলতে।                                                       

আরও পড়ুন, বাজেটে একাধিক খাতে কর্মীদের বেতন বরাদ্দ বৃদ্ধি, আগে কত ছিল, এখন কত হল? দেখে নিন এক নজরে

নতুন জেলার পাশাপাশি, নতুন পুলিশ জেলা, নতুন মহকুমা এবং নতুন পুরসভা তৈরির প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। স্বপন দাশগুপ্ত বলেছেন, 'কাঁথিতে একটা নতুন পুলিশ জেলা হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি।'               

এর পাশাপাশি রাজ্যে নতুন তিনটি বিমানবন্দর এবং কোচবিহার বিমানবন্দর সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। অর্থমন্ত্রী বলেন, 'পুরুলিয়া, বালুরঘাট এবং মালদাতে এই ধরনের (UDAN) বিমানবন্দর তৈরি করা হবে। কোচবিহার বিমানবন্দর সম্প্রসারণ করা হবে। কল্যাণীর কাছে নতুন একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরির জন্য ১ হাজার থেকে ১ হাজার ৫০০ একর জমি শনাক্ত করবে সরকার।'                 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weekly Astrology : এ সপ্তাহেই...

Read Next

Weekly Astrology :...