We currently don't have news in this language. Please choose another language.
West Bengal Government: সরকারি পরীক্ষায় মৌখিকের গুরুত্ব কমবে? রাজ্যে নতুন নিয়োগ আইন, জানালেন শুভেন্দু অধিকারী
কলকাতা: রাজ্য সরকারের পরীক্ষায় এবার কি আমূল পরিবর্তন ঘটবে? শনিবার এমনই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুল শিক্ষায় মৌখিক পরীক্ষার নম্বরের গুরুত্ব কমানো হবে বলে জানালেন তিনি। লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার কথা বলতে শোনা গেল তাঁকে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সবরকম পদক্ষেপ করবে বলে জানালেন। পাশাপাশি, পরবর্তী বিধানসভা অধিবেশনে রাজ্যে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনার কথাও বললেন মুখ্যমন্ত্রী। (Suvendu Adhikari)
শনিবার রোজগার মেলায় বক্তৃতা করার সময় পরিবর্তনের ইঙ্গিত দিলেন শুভেন্দু। তিনি বলেন, "লিখিত পরীক্ষা, শিক্ষায় প্রাপ্ত নম্বর...পশ্চিমবঙ্গে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর রাখা হয়েছে। এটা ভাল নয়। মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর থাকা উচিত। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, ১০০ পয়েন্ট রস্টার, ১০০ শতাংশ কার্যকারিতা, সংবিধান অনুযায়ী যা বাধ্য়তামূলক।" (West Bengal Government)
আরও পড়ুন: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
শুভেন্দু আরও বলেন, "আমরা চাই মৌখিক পরীক্ষার নম্বর একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে নিয়োগ হয় এবং তার নম্বর রিক্রুটমেন্ট বোর্ডগুলি ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট যেন না হয়।"
আরও পড়ুন: ‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
এদিন রোদগার মেলায় নিয়োগ দুর্নীতির প্রসঙ্গও উঠে আসে শুভেন্দুর মুখে। নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলি কলুষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, "আপনারা জানেন, পশ্চিমবঙ্গের খুব বদনাম হয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভায় নিয়োগ দুর্নীতি, হাইকোর্ট-সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল---সবমিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তার ফলে শিক্ষা-সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার অন্যতম রাজধানী, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। আমি একটা জিনিস স্মরণ করাতে চাই, পরীক্ষাকেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে যে ইস্টার্ন রেল, সাউথ-ইস্টার্ন রেল, নর্থ ফ্রন্টিয়ার রেলও পশ্চিমবঙ্গে পরীক্ষা করাচ্ছিল না। পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা সুযোগ পাচ্ছিলেন। সেন্টারগুলি হচ্ছিল ওড়িশা, অসম, বিহারে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে।"
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে OMR-এর কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে দেওয়া উচিত বলেও জানান শুভেন্দু। বিধানসভার পরবর্তী অধিবেশনে নতুন আইন আনার কথাও জানালেন তিনি। শুভেন্দুর বক্তব্য, "যে লিখিত পরীক্ষা হয়, তার কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পর আধিকারিকদের জিজ্ঞেস করেছিলামন, কী করে নিয়োগ পরীক্ষা হয়। তাঁরা জানালেন, OMR পদ্ধতিতে হয়। কার্বন কপি থেকে যায় খাতার সঙ্গে। কেউ নিয়ে যায় না। ইট ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইনটেনশন, নেপোটিজম, করাপশন, ভুয়ো নিয়োগ প্রক্রিয়া। পরবর্তী বাজেট অধিবেশনে নিয়োগ নীতির জন্য নতুন নীতি আনব আমরা। আমাদের উদ্দেশ্য থাকবে, OMR-এর কার্বন কপি পরীক্ষার্থীদের দেব।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda