We currently don't have news in this language. Please choose another language.
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
কলকাতা: নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত বারুইপুর। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১। নিখোঁজ থাকার পর নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে পথ অবরোধ। বিক্ষোভ তুলতে মাইকে আবেদন পুলিশের। বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য়। ধর্ষণ করে খুনের অভিযোগ। নিখোঁজ থাকার পর বস্তাবন্দি দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা। পুলিশের গাড়িতে ভাঙচুর, ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ। ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সন্দেহে ১ব্যক্তিকে গণপিটুনি স্থানীয়দের। হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা।
আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সমস্ত মামলার তদন্তে SIT। দেবরাজের বিরুদ্ধে ৮টি মামলার তদন্তেই SIT। তদন্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের SIT। কীভাবে চলত দেবরাজের তোলাবাজি-সিন্ডিকেট? কাদের পকেটে যেত তোলাবাজির টাকা? তদন্তে SIT। SIT-এর স্ক্যানারে দেবরাজ ঘনিষ্ঠ অন্তত ৩০ জনপ্রতিনিধি। SIT-এর তলবেও হাজিরা দেননি বিধাননগরের ৬ প্রাক্তন কাউন্সিলর।
দেবরাজ চক্রবর্তীর সূত্র ধরে কি সামনে আসবে আরও কোনও তৃণমূল হেভিওয়েটের নাম? পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির ৫টি অ্যাকাউন্টের লেনদেন তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাঙ্ক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অদিতি মুন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে, সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে ৫টি ব্যাঙ্কে দেবরাজ-দম্পতি কোটি কোটি টাকার লেনদেন করেছিলেন, সেখানে রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিতেই তাঁদের অ্যাকাউন্ট থেকেও একরকম ভ্যানিশ হয়ে গেছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে এক থোকে তোলা হয়েছিল ৫০ লক্ষ টাকা, সেখানে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির মোট ৫টি অ্যাকাউন্ট মিলিয়ে পড়ে আছে মাত্র কয়েক হাজার টাকা। প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর-অস্থাবর সম্পত্তিগুলো কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি তুলে নেওয়া হয় ৫০ লাখ টাকা? আচমকা ব্যাঙ্ক অ্য়াকাউন্ট প্রায় ফাঁকা হল কীভাবে? এই ৫টি অ্যাকাউন্ট যে ব্যাঙ্কগুলিতে তার ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা।
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতে FIR। FIR-এ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশপাশি তাঁর PA সুমিত রায়ের নাম। FIR-এ ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নাম। FIR-এ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নাম। FIR-এ মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের নাম। BNS-এর একাধিক ধারা-সহ Drug and Cosmetics Act-এ মামলা রুজু।
আরও পড়ুন: Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য