We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Live : ২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এ ফের বড় ধাক্কা, 'ঋতব্রত তৃণমূল'-এ মদন মিত্র
'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর। এখন আমাদের কাজ হবে দলের কর্মীদের নিয়ে লড়াই করা। সমস্ত পদ ছেড়ে দিয়ে আমি আজ সরকারিভাবে বিরোধীদের গোষ্ঠীর হাত ধরলাম। তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনওদিন বিজেপিকে হারানো যাবে না', বললেন মদন মিত্র।
২০২৪-এর ১৩ এপ্রিল লেকটাউনে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৃঞ্জয় দে-র দেহ উদ্ধার। বন্ধুর ফ্ল্যাটে উদ্ধার হয়েছিল সৃঞ্জয় দে-র মরদেহ। ময়নাতদন্তে রিপোর্ট আসে আত্মহত্যার, মানতে নারাজ পরিবার। 'ছেলের শরীরে একাধিক আঘাত ছিল, মারধর করে খুন করা হয়েছিল। তদন্তে প্রভাব খাটিয়ে খুনকে আত্মহত্যা বলে দেখিয়েছেন সুজিত বসু। ছেলে নরেন্দ্র মোদির পক্ষে কথা বলত বলে ওকে তৃণমূল খুন করেছে', মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে অভিযোগ সৃঞ্জয়ের বাবা যদু দে-র। সল্টলেকে বিজেপির সদর দফতরে ১৫ জুলাই সোমবার ছিল মুখ্যমন্ত্রীর জনতার দরবার। সেখানেই এসেছিলেন সৃঞ্জয় দে- র বাবা যদু দে এবং তাঁর স্ত্রী।
তৃণমূলে পরপর শিবির বদলের মধ্য়েই এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে বিধানসভায় পৌঁছলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 'কালীঘাট-তৃণমূল'-র মদন মিত্র কি এবার 'ঋতব্রত-তৃণমূল'-এ ? গতকাল 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার তালতলার বাড়িতে যান মদন মিত্র। মদন মিত্র পৌঁছনোর সময় বাড়িতে ছিলেন না, জানিয়েছেন সন্দীপন সাহা। গতকাল স্বর্ণকমল সাহার ফোন থেকে সন্দীপন সাহার কথা বলেন মদন মিত্র। 'ফোন করে মদন মিত্র বলেন তিনি সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে চান'।
'কালীঘাট তৃণমূলের ২১ জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে', শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে সভার অনুমতি দিল না আদালত। এইসব জায়গায় সভার অনুমতি দিলে শহর অবরুদ্ধ হয়ে পড়বে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস, নির্দেশ আদালতের। 'বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা ১২ টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত কর্মসূচি করা যাবে', জানাল কলকাতা হাইকোর্ট। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ১৮ জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে, নির্দেশ আদালতের। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায়, তা নিশ্চিত করতে হবে 'কালীঘাট তৃণমূল' এবং পুলিশকে, নির্দেশ আদালতের। ২১ জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার