West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: বাম আমলের সিঙ্গুর এবং নন্দীগ্রাম। তৃণমূল আমলের দেওচা পাঁচ আমি। কোথায় কি ঘটনা ঘটেছিল এবং সবকিছুর বলেছিল জমি অধিগ্রহণ। এখানেও কিছুটা পলিটিকাল বাইক ব্যবহার করা যায়। এই পথে আর হাঁটতে চাইছে না নতুন সরকার।

কলকাতা: বাম আমলের সিঙ্গুর এবং নন্দীগ্রাম। তৃণমূল আমলের দেওচা পাঁচ আমি। কোথায় কি ঘটনা ঘটেছিল এবং সবকিছুর বলেছিল জমি অধিগ্রহণ। এখানেও কিছুটা পলিটিকাল বাইক ব্যবহার করা যায়। এই পথে আর হাঁটতে চাইছে না নতুন সরকার। পুরনো থেকে শিক্ষা নিয়ে নতুন নীতি নতুন সরকারকে কতটা সাফল্য দেয় সেটা এখন দেখার।

নন্দীগ্রামের ইতিহাস

১৯ বছর আগে, তিনি নিজেও সামিল হয়েছিলেন নন্দীগ্রাম জমি আন্দোলনে। আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সেই সিঙ্গুর-নন্দীগ্রামের স্মৃতি আর ফিরিয়ে আনতে চান না শুভেন্দু অধিকারী। বাম আমলে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর সরকারকে। ২০০৬ সালে, শিল্পের বীজ বোনা হয়েছিল সিঙ্গুরে। ওই বছর ১৮ মে, সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনেই রতন টাটাকে পাশে বসিয়ে, সিঙ্গুরে কারখানা তৈরির ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

সিঙ্গুর আন্দোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায় 

এরপর ২০ জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। তারপরই আন্দোলন শুরু করেন কৃষকদের একাংশ। সরকার ৯৯৭ একর জমি অধিগ্রহণ করতে চাইলেও, প্রায় ৪০০ একর জমির মালিকরা জমি দিতে অস্বীকার করেন। কৃষকদের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০০৮-এর ৬ সেপ্টেম্বর (২০০৮) রাজ্যপালের মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি। তার এক মাসের মধ্যেই ৩ অক্টোবর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা৷ সিঙ্গুর আন্দোলনের মাঝেই মাথা চাড়া দেয় নন্দীগ্রাম আন্দোলন। ২০০৭ সালে কেমিক্যাল হাব তৈরির জন্য পূর্ব মেদিনীপুরের ওই এলাকাকে বেছে নেয় বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার। সেখানেও কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

আন্দোলন প্রতিরোধে পাল্টা মাঠে নামে পুলিশ প্রশাসন। ঘটে যায় ১৪ মার্চের সেই ভয়াবহ ঘটনা। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৪ জনের। ওই বছরই ১০ নভেম্বর, ‘অপারেশন সুর্যোদয়ে’র দিন ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে সিপিএমের সংঘর্ষে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের এই জনপদ। গুলিতে মৃত্য়ু হয় আরও বেশ কয়েকজনের। 

আরও পড়ুন: ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

International Space Education:...

Read Next

UFO Files: চাঁদের মাটিতে...