We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Live : উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
তৃণমূলের ফ্রিজ করা অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং তদন্তে কী পাওয়া গেছে, মঙ্গলবারের মধ্যে তা জানাতে হবে। রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে যদি সমস্ত টাকা বের করে নেওয়া হয় তাহলে কী হবে? যদি দেখা যায় যে, বেআইনি টাকা এই অ্যাকাউন্টে জমা রয়েছে তখন তদন্তকারীরা কী করবেন? প্রশ্ন আদালতের।
ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে নিয়ে জীবনতলা বাজারে একটি ঘটনার পুনর্ণির্মাণ করল পুলিশ। অন্যদিকে, ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর, ক্যানিংয়ে বুলডোজার দিয়ে ভাঙা হল তাঁর ছেলের বেআইনি ক্যাফে। মাতলার চরে বেআইনিভাবে তৈরি ক্যাফের জমি এখন সরকারের। প্রশাসনের মদতে সওকত মোল্লার নেতৃত্বে তৈরি হওয়া অবৈধ সাম্রাজ্যের পতন হল, কটাক্ষ করেছে বিজেপি।
DJ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আগে ঋজু দত্তকে জিজ্ঞাসাবাদ করল CID. তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মুখপাত্রকে বৃহস্পতিবার ভবানীভবনে টানা ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তদন্ত সহযোগিতা করেছি, জানিয়েছেন ঋজু দত্ত।
গ্রেফতারির পর আরও বেকায়দায় দেবরাজ। তোলাবাজির টাকায় লাভবান কোন প্রভাবশালী? ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে ECIR দায়ের করে তদন্তে নামল ED।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়