We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Live: ভোট পরবর্তী হিংসা মামলায় পুলিশ হেফাজতে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ
১। অবশেষে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। ভোট পরবর্তী হিংসা মামলায় পুলিশ হেফাজতে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ।
গ্রেফতার নির্মল-পুত্র তীর্থঙ্কর
২। লটারির টিকিটের কোটি টাকা আত্মসাৎ ও তোলাবাজি মামলায় তীর্থঙ্কর ঘোষকে শোন অ্যারেস্ট পুলিশের। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের।
জালিয়াতিতে 'শোন অ্যারেস্ট'
৩। গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, প্রিজন ভ্যানে তোলার সময় চোর স্লোগান, ডিমবৃষ্টি। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে নির্মল ঘোষ। (বাইট - জেলে গেছে তীর্থঙ্কর ঘোষ, এবার যাবে নির্মল ঘোষ)
'ছেলে গেছে, এবার বাবা'
৪। (রত্না - ছেলেটা যতটা ক্রিমিনাল, বাবা তার থেকে বেশি ক্রিমিনাল। বাবাই আমার মেয়ের মৃতদেহের তথ্যপ্রমাণ লোপাট করেছিল, দুর্নীতির শেষ নেই)
'নির্মল আরও বড় অপরাধী'
৫। মেয়ো রোডে ২১ জুলাই পালন করবে ঋতব্রত-তৃণমূল। জায়গা খতিয়ে দেখলেন ফিরহাদ, চন্দ্রিমা, জাভেদ খানরা। (বাইট - ফিরহাদ - উৎসব নাচ গান নয়, শহিদ তর্পণ )
'উৎসব নয়, শহিদ তর্পণ'
৬। (ঋতব্রত - ঐক্যবদ্ধভাবে ঠিক করেছি এখানে হবে)+(চন্দ্রিমা - মমতা থাকা না থাকার ব্যাপার নয়, এটি শহিদ তর্পণ)+(কুণাল-কাউকে মেয়ো রোড দেওয়া যায়, ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না ?)
স্থান-সংঘাত
৭। মুখ্যমন্ত্রী-শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় মনোনয়ন পেশ বিজেপিতে যোগ দেওয়া তিন তৃণমূল-ত্যাগী রাজ্যসভার প্রার্থীর। অন্য কোনও দল প্রার্থী না দিলে শুক্রবারই সার্টিফিকেট।
৩ বিজেপি প্রার্থীর মনোনয়ন
৮। (বাইট- সুস্মিতা - খোঁজ করেছি ৪ মের পরে। তৃণমূল কংগ্রেসের যখন সরকার ছিল তখন ব্যাপক দুর্নীতি ছিল)+(মহুয়া - এত তাড়াতাড়ি বোধোদয়)
বিলম্বে বোধোদয় ?
৯। শমীক সট- বিজেপির তৃণমূলীকরণ হবে না, নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড় +দিলীপ সট-আমাদের মুখ্যমন্ত্রীই তো তৃণমূলের প্রাক্তনী। দলের সংবিধানে লেখা নেই কাকে নেব, কাকে নেব না
তৃণমূল-গ্রহণে দুই মত
১০। রাজ্যপালের সম্মতির পরেই রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন। (বাইট- শুভেনদু - ৩৪ বছরের কমিউনিস্ট হার্মাদ আর ১৫ বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল।)
কার্যকর 'গুন্ডাদমন আইন'
১০এ। গুন্ডাদমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন, মামলা দায়েরের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
স্থগিতাদেশ চেয়ে আবেদন
১১। বারুইপুরে পুলিশের ওপর হামলা ও গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় পুলিশ হেফাজতে সিপিএম নেতা। লাহেক আলির বিরুদ্ধে ২০টি মামলা দায়ের। রাজনৈতিক প্রতিহিংসা দেখছে সিপিএম।
হেফাজতে সিপিএম নেতা
১২। অভিষেকের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদের অভিযোগ। শাস্তির দাবিতে স্বাস্থ্যভবনে ভুক্তভোগী মালতি বিশ্বাসের পরিবার। যথাযোগ্য তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সিবিআই চায় বিজেপি।
সেবাশ্রয়কাণ্ডে সিবিআই দাবি
১৩। কেন্দ্রীয় শিক্ষানীতির আদলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে জোর। শিক্ষা পণ্য হবে না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনস্পেকশনের সিদ্ধান্ত। বিকাশভবনে বার্তা মুখ্যমন্ত্রীর।
'শিক্ষা পণ্য হবে না'
১৪। সুরুচি সঙ্ঘের কমিটি থেকে বাদ বিশ্বাস-ব্রাদার্স। সম্পাদক দমদম উত্তরের বিজেপি বিধায়ক। পুজো বন্ধ হবে না, আশ্বাস সৌরভ শিকদারের। রথের দিন দুর্গাপুজোর খুঁটিপুজো।
'অরূপ OUT, সৌরভ IN'
১৪এ। তিনদিন পরে রথ। ঐতিহ্যবাহী ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শ্রাবণী মেলায় তারকেশ্বরের পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাস্থল গড়ার ঘোষণা।
৬০ কমিটিকে রথ-অনুদান
১৫। প্রধানমন্ত্রীর হাতে বিখ্যাত ঝালমুড়ি নিয়ে এবার চিনার পার্কের স্টুডিওয় গান রেকর্ড দিলীপ ঘোষের। শোনা যাবে খুব তাড়াতাড়ি। ( অ্য়াম)
দিলীপের কণ্ঠে ঝালমুড়ি-গান
১৫এ। ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটায় গ্যাংওয়ার। গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষকৃতী রাজা দত্ত। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের লড়াইয়ের জেরে খুন, দাবি বিজেপির।
গ্যাংওয়ারে ঝাঁঝরা দুষ্কৃতী
১৫বি। ফের শহরে টাকার পাহাড়। সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি। উদ্ধার বিপুল পরিমাণ টাকা।
ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ।
ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার টাকা
১৫সি। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ। দক্ষিণ ২৪ পরগনায় নৌকাডুবিতে মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর দফতরের।
ট্রলারডুবি, মৃত ৯ মৎস্যজীবী
১৫ডি। পরপর ৫ দিন, পশ্চিম এশিয়ায় চলছে সংঘর্ষ। হরমুজ বন্ধ, ঘোষণা ইরানের। আন্তর্জাতিক বাজারে ৪ শতাংশ বাড়ল তেলের দাম। নামছে ভারতীয় শেয়ারবাজার।
সংঘর্ষের ৫ দিন
১৫ই। ব্যাঙ্ককের পানশালায় বিধ্বংসী আগুন। ঝলসে মৃত্যু অন্তত ২৭ জনের। ৬০ জনের বেশি আহত। আগুন লাগার কারণ জানতে তদন্ত।
ব্যাঙ্ককের পাবে আগুন, মৃত ২৭
১৬। ২৪ বছর পর লর্ডসে তেরঙ্গা ওড়াল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা। মহিলাদের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭০ রানে জয়।
ইতিহাস হরমনপ্রীতদের
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়