West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের। ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ৭২ ঘণ্টায় DG-র রিপোর্ট তলব। প্রশ্নে পুলিশ, মুখ্যমন্ত্রীর ডেডলাইন ২।

১। বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের। ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপ, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ৭২ ঘণ্টায় DG-র রিপোর্ট তলব। 
প্রশ্নে পুলিশ, মুখ্যমন্ত্রীর ডেডলাইন

২। বড় অ্যাকশনের আশ্বাস দিয়ে বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা বললেন নাবালিকার পরিবারের সঙ্গে। (বাইট-এক সপ্তাহের মধ্যে আবার আসব, সরকার যা করছে, দেখতে পাবেন
'আবার আসব, দেখবেন অ্যাকশন'

৩। বারুইপুরে কামদুনির ছায়া। ঘটনাস্থলের কাছেই নেশা করছিল ৩ অভিযুক্ত। টাকার টোপে নাবালিকাকে আনে প্রভাস। তারপরেই অত্যাচার, দাবি পুলিশের। 
বারুইপুরে বর্বরতা! 

৪। (অ্যাম্বি...রাজা ছিল....পুলিশ বলছে...তুই জানলি কীভাবে?) বারুইপুরকাণ্ডে চলছে শাসকদলের কর্মীকে আড়ালের চেষ্টা, সন্দেহ তৃণমূলের। দোষী কাউকেই ছাড় নয়, পাল্টা বিজেপি। 
কাউকে আড়ালের চেষ্টা? 

৪এ। নারী নির্যাতন মোকাবিলায় কড়া সরকার। বারুইপুর থেকেই সিপি-এসপিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। সব আইনকে মাথায় রেখে কঠোর মনোভাব নিয়ে চলার নির্দেশ। 
'নারী-নির্যাতনে কঠোর সরকার'

৫। গণপিটুনিতে নিরীহকেও খুন। প্রতিবাদের নামে তাণ্ডবে বাম-তৃণমূলের উস্কানি দেখছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে দেখে এলেন আহত পুলিশকর্মীদের। 
(বাইট--যারা ইন্ধন দিয়েছে, তারাও কিন্তু ভুগবে)
'ইন্ধনকারীরাও ভুগবে'

৫এ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই থানায় সুজন-সহ ৪ সিপিএম নেতা-নেত্রীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ। হতাশার প্রতিফলন স্পষ্ট। কটাক্ষ সুজনের।
সুজনদের বিরুদ্ধে অভিযোগ

৬। বারুইপুরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ক্ষোভের মুখে বিদ্রোহী সাংসদ-বিধায়করা। উঠল চোর চোর, গদ্দার স্লোগান। (অ্যাম...) 
ক্ষোভের মুখে 'ঋতব্রত-তৃণমূল'

৭। (অ্যাম...) আসতে কেন লাগল ৩দিন? NCPI-তে নাম লেখানোর পর প্রথমবার জনসমক্ষে গিয়েই বিক্ষোভের মুখে সায়নীরা। (sot-অভিমান থাকলে বলতে পারে...)
সায়নীদের দেখেই 'চোর, গদ্দার'

৭এ। এটা আগের সরকার নয়। আগের কোনও পুলিশমন্ত্রী এভাবে কথা বলেছেন বলে জানা নেই। ২ পরিবারের সঙ্গে কথা বলে নাম না করে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। 
বর্তমানের নিশানায় প্রাক্তন

৮। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ২৪ ঘণ্টার মধ্যেই নাবালককে নৃশংসভাবে খুন! ফুটবল ম্যাচ নিয়ে বচসা, ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, ৫ নাবালক আটক। 
বারুইপুরে আবার খুন! 

৮এ। কিশোরকে খুন ঘিরে ফের উত্তপ্ত বারুইপুর। পুলিশ ক্যাম্প ভাঙচুর। অভিযুক্তদের কঠোর শাস্তি চায় পরিবার। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। (বাইট--পরিবার...ফাঁসি চাই...)
বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে...

৮বি। এবার ভ্য়াবলা স্টেশনে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ। হকারদের তৎপরতায় বানচাল। অভিযুক্তকে ধরে মার। (অ্যাম্বি...)
নাবালিকাকে 'অপহরণের চেষ্টা'

৯। নরেন্দ্রপুর থেকে বাবার সঙ্গে নাবালককেও অপহরণ, খোঁজ মিলল বিজেপির দেশপ্রিয় পার্কের কার্যালয়ে! হয়তো ডুপ্লিকেট চাবি তৈরি করেছে, দাবি কর্মীদের। 
বিজেপি-কার্যালয়ে অপহৃতের খোঁজ! 

১০। তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া! তহবিল-তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি ED-র। ১৬০ কোটির সূত্র সন্ধানে কলকাতার সংস্থায় তল্লাশি।
স্ক্যানারে তৃণমূলের '১৬০ কোটি'
 
১০এ। অভিষেকের সেবাশ্রয়ের আড়ালে অনিয়মের পাহাড়! ওষুধ নিয়েও তছরুপ,  তৎকালীন DM ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে পারুলিয়া কোস্টাল থানায় বিজেপি নেতা। 
সেবাশ্রয়-বিতর্ক, অভিযোগে আমলা

১১। তদন্তের সহযোগিতার শর্তেই তো দেওয়া হয়েছিল রক্ষাকবচ। DJ-মামলায় ভয়েস টেস্ট দিতে না চাওয়ায় মনে অভিষেককে করিয়ে দিল হাইকোর্ট। শুক্রবার শুনানি। 
'শর্ত' মনে করাল হাইকোর্ট

১১এ। যুবভারতীতে মেসিকাণ্ডে ফের থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। কেন হয়েছিল বিশৃঙ্খলা? জানতে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। (বাইট-অরূপ...তদন্তে সহযোগিতা করছি, ডাকলে আবার আসব)
আবার অরূপের হাজিরা 

১২। কোচবিহারে মিছিলের জন্য মামলা করতে হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রীকে। অনুমতি দিয়েছিল হাইকোর্ট। কালীঘাট-তৃণমূলের ‍র‍্যালির অনুমতি দিয়ে মন্তব্য বিচারপতির। 
'কালীঘাট তৃণমূল'-কে অনুমতি

১২এ। (অ্যাম...) তৃণমূলকর্মীদের বের করে খোদ কেষ্টর পার্টি অফিসেই ঝুলল তালা! অসামাজিক কাজের অভিযোগে রায়গঞ্জে তৃণমূল কার্যালয় ভাঙচুর। 
অনুব্রতর অফিসেই 'তালা'! 

১৩। (অ্যাম...ফেসবুক অ্যাম্বি...) মহুয়ার পরে এবার মীনাক্ষী। কোচবিহারে নিহত দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোতেই ডিমে মাখামাখি গাড়ি! (অ্যাম...)
ডিম-বিক্ষোভে মীনাক্ষী

১৩এ। ১১ বছরের বকেয়া ডিআর এবার সরাসরি অ্যাকউন্টে। কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি। 
মিলবে বকেয়া ডিয়ারনেস রিলিফ

১৪। অবশেষে ২১ জুলাই থেকে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং। তৃণমূল জমানায় নিয়োগ না হওয়া ১ হাজার ২৪১টি পদে শিক্ষক নিয়োগ, জানাল সরকার।
শূন্যপদে কাউন্সেলিং 

১৪এ। তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের শেড ভেঙে ১৬জনের মৃত্যু। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। (বাইট--ফ্যামিলি...)
পরিবারকে আর্থিক সাহায্য

১৪বি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বাসের রঙ। লাল, নীল-সাদার পর এবার গেরুয়া। কলকাতার রাস্তা নামবে গেরুয়া বাস। ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের।
'কলকাতার রাস্তায় গেরুয়া বাস'

১৪সি। ফরাসি প্রেসিডেন্টের সফরের মাঝেই বিস্ফোরণে কাঁপল সিরিয়া। দামাস্কাসে  হোটেলে সামনে বিস্ফোরণ। সুরক্ষিত আছেন ফ্রান্সের রাষ্ট্রপতি।
মাকরঁর সফরে সিরিয়ায় বিস্ফোরণ

১৪ডি। টানা বৃষ্টিতে বিপর্যন্ত কর্ণাটক। মলপ্পুরম-ওয়েনাডের সংযোগস্থলে সুড়ঙ্গের কাজ চলার সময় নামল ধস। (অ্যাম..)
আবার ওয়েনাডে ধস!

১৫। ২ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য কামব্যাক! দুর্ধর্ষ মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্তিনা।গোল মেসি, রোমেরো ও ফার্নান্ডেজের। 
মেসিদের রূপকথার প্রত্যাবর্তন

১৫এ। পেনাল্টি নষ্টের পরও মেসিই মসিহা। মিশরের বিরুদ্ধে গোল করালেন, গোল করলেনও। ৮ গোল করে ফের সোনালি বুটের লড়াইয়ে এগিয়ে LM10।
ফের মেসিই মসিহা

১৫বি। আগের ম্যাচে লাল কার্ড দেখলেও আজ বেলজিয়াম ম্যাচে খেলার ছাড়পত্র আমেরিকার ফরোয়ার্ড বালোগানকে। ট্রাম্পের ফোনের পর সিদ্ধান্ত-বদল ফিফার। বিতর্ক তুঙ্গে।
বিশ্বকাপেও ট্রাম্পের দাদাগিরি?
---------------------
গণপিটুনিতে খুন নিরপরাধ যুবক,  মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বারুইপুরে শুরু ধরপাকড়। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

সুজন চক্রবর্তী, লায়েক আলি-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। ‘তৃণমূলের জুতোয় পা গলাচ্ছে বিজেপি’, প্রতিহিংসার তত্ত্ব সুজনের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

আজ কলকাতায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, অনুমতি নিয়ে ‘পুরনো কথা’ মনে করাল হাইকোর্ট। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

জোরাল হচ্ছে চরম শাস্তির দাবি, আজ বারুইপুর যাচ্ছেন অধীর চৌধুরী। নাবালিকার নির্যাতন-খুনের পর পুলিশের স্ক্যানারে বারুইপুরের সব নারী-পাচার মামলা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

DJ-হুমকি মামলায় আজ ভয়েস স্যাম্পেল দেবেন অভিষেক? মাটিচাপা ওষুধেও সেবাশ্রয়-দুর্নীতি? অভিষেকের বিরুদ্ধে নতুন FIR বিজেপি নেতা ববির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের FIR-খারিজ মামলায় আজ কী বলবে হাইকোর্ট?ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Update: নিম্নচাপের...

Read Next

Baruipur death Case:...