West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?

Audio Narrative Assistant
Executive Summary
এবার তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত-তৃণমূল। আমরাই আসল তৃণমূল, দাবি করে ঝুলিয়ে দেওয়া হল তালা। আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদেরঋতব্রতরা তৃণমূল ভবন দখল করে ফিরতেই হাজির কালীঘাট তৃণমূল।

এবার তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত-তৃণমূল। আমরাই আসল তৃণমূল, দাবি করে ঝুলিয়ে দেওয়া হল তালা। আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের
ঋতব্রতরা তৃণমূল ভবন দখল করে ফিরতেই হাজির কালীঘাট তৃণমূল। ঢুকতে না পারায় প্রগতি ময়দান থানায় নালিশ।

তৃণমূল ভবন আমাদেরই, দাবি কালীঘাট-তৃণমূলের। ২০২৫-এ চুক্তি শেষ। জুনের পরে ছাড়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি বাড়ির মালিকের। 

এবার ২১ জুলাইয়ের ফাইল খোলার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে কাকলির চিঠি। তৃণমূল সরকারের বিরুদ্ধেই দোষীদের আড়াল, তদন্ত ধামাচাপার অভিযোগ। 

কেন মণীশ গুপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মন্ত্রী-সাংসদ করা হয়েছিল? মহাকরণ, লালবাজার থেকে নথি গায়েবের আশঙ্কায় মুখ্যমন্ত্রীকে চিঠি কাকলির। 

গ্রেফতারি এড়াতে ভারত-ভ্রমণ! ১৫দিনে ৬ রাজ্য ঘুরেও গ্রেফতারি এড়াতে পারলেন না দেবরাজ! ফোন বদল, বাসে যাতায়াত করেও ঝাড়খণ্ড থেকে পাকড়াও।

তৃণমূলে যোগ দেওয়ার পরেই সম্পত্তির পাহাড়! অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজের ডিলিট করা হোয়াটসঅ্যাপ চ্যাটে নজর পুলিশের। ল্যাপটপে মিলল একাধিক নথি।

উস্কানির DJ-মামলায় আরও বিপাকে অভিষেক। কণ্ঠস্বরের নমুনা না দিতে দ্রুত শুনানির আর্জিও হাইকোর্টে খারিজ। সেবাশ্রয়ে বেনিয়ম, ডায়মন্ড হারবার থানায় FIR. 

চাপ বাড়ল অভিষেকের পিএ-রও। কোর্টকে অস্বস্তিকর অবস্থায় ফেলবেন না। মামলা থেকে সরে মন্তব্য বিচারপতির সৌগত ভট্টাচার্যের। শুনানি হবে অন্য এজলাসে। 

ভেস্তে গেল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া চেষ্টা। চিৎপুরের প্রাক্তন কাউন্সিলরকে দেখেই বিধানভবনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। পড়ল ডিম। 

বিধায়কদের পাঠশালায় মুখ্যমন্ত্রী। বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ। আগে ৩৪ বছর সব কিছু পার্টি অফিস থেকে হত, গত ১৫ বছরে যা ঘটেছে, তা বদলানোর চেষ্টা চলছে


ভাঙল নবদ্বীপ পুরবোর্ড। ২৪ তৃণমূল কাউন্সিলরের মধ্যে ২১জনেরই ইস্তফা। আসানসোলে আরও ৩ কাউন্সিলরের পদত্যাগ। হাওড়ায় নতুন জেলা সভাধিপতি। 

হাওড়ায় প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর কার্যালয়ে সরকারি ত্রাণের পাহাড়। মিলল তলোয়ার,হকি স্টিক, জমির দলিল! ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলরের গুদাম-ও ভর্তি ত্রাণে! 

মুখ্যমন্ত্রীর আল্টিমেটামের পরেই পুলিশকে বেলাগাম আক্রমণে FIR, হাজিরা এড়িয়ে ফের সেই OC-কেই আক্রমণে হুমায়ুন।

বিধানসভার স্পিকারের উদ্যোগে নতুন বিধায়কদের প্রশিক্ষণ শিবির। যোগ দিলেন লোকসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী। হাজির ৭ রাজ্যের স্পিকার, হরিয়ানার রাজ্যপাল।

পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার। এমাসেই ৫০ শতাংশ টাকা ঢুকবে কর্মচারী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে। যৌথ মঞ্চের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত রাজ্যের। 

চুরি করেছেন, থানায় আত্মসমর্পণ করুন, উত্তরবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। চুরি করেছেন,থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, পদত্যাগ করুন, নিরুদ্দেশ হয়ে যাবেন না

প্রশাসনিক কাজ পর্যালোচনায় শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী। গাজোলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আঞ্চলিক কার্যালয়ের ভাবনা। বর্ষার কাটলেই নির্মাণ কাজে গতি আনার নির্দেশ। 

এবার থেকে অনলাইনে বিনামূল্যেই মিলবে জমির রেকর্ড। আগের সরকারের আমলে অ্যাপ্লিকেশন ফি মকুব, স্বচ্ছ পরিষেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, পোস্ট মুখ্যমন্ত্রীর। 

খড়গ্রাম ব্লক হাসপাতালে বিলি ভুয়ো বার্থ সার্টিফিকেট।  BMOH-র বিরুদ্ধে ভুয়ো বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। তদন্ত চলছে, দাবি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

ডার্বি দিয়ে শুরু কলকাতার ফুটবল মরসুম। ডুরান্ডের প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ২৫ জুলাই উদ্বোধন। আমন্ত্রণ যাচ্ছে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর কাছে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Debraj Chakraborty : 'কুকীর্তি'...

Read Next

TMC Bhawan Controversy : তৃণমূল...