We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Live: মমতার হাত থেকে তৃণমূলের দখল গেল ঋতব্রত তৃণমূলের হাতে
১। চলতি আর্থিক বছরে ১ লক্ষ সরকারি পদে নিয়োগ। অর্ধেকেই শিক্ষক-অধ্যাপক। ১ হাজার শিক্ষাকর্মী। ২০ হাজার পুলিশে চাকরি। ৩৩ শতাংশে মহিলা সংরক্ষণ।
১ লক্ষ পদে নিয়োগ
১এ। নিয়োগে স্বচ্ছতা আনতে UPSC-র ধাঁচে রাজ্যে সরকারি নিয়োগ সংস্থা। থাকবে না কোনও রাজনৈতিক কর্মী, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ফ্রি ট্রেনিং সেন্টার।
'UPSC-র ধাঁচে নিয়োগ সংস্থা'
২। সংকল্পপত্রের কথা রাখল বিজেপি। আরও ২০% ডিএ দেবে সরকার। ৩৮% হারে মিলবে অক্টোবর থেকে। শীঘ্রই মিটবে কেন্দ্রের সঙ্গে ফারাক, আশ্বাস মুখ্যমন্ত্রীর।
একলাফে আরও ২০% DA
২এ। হোমগার্ড, এনভিএফ কর্মীদের জন্য মাসে ২ হাজার টাকা ভাতা বৃদ্ধি। সিভিল ডিফেন্সে মাসে ন্যূনতম ২০দিনের কাজ। (বাইট-শুভেনদু...ছাঁটাই নয়. ঝাড়াই বাছাই)
হোমগার্ড, সিভিকে বরাদ্দ
৩। জিরামজি প্রকল্পে বছরে ১২৫দিনের কাজ। অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি। বার্ধক্য ও বিধবা ভাতা বাড়ল ৫০০ টাকা, ঘোষণা অর্থমন্ত্রীর।
বছরে ১২৫দিনের কাজ
৩এ। ভরসা কর্মসূচিতে গ্রাজুয়েটদের মাসে ৩ হাজার, বাকিদের ২ হাজার। সরকারি কলেজে পড়ুয়াদের এককালীন ৩০ হাজার। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের ৫০ হাজার।
শিক্ষায় ঢালাও বরাদ্দ
৪। বিজেপিকে উত্তরবঙ্গের ঢালাও ভোট। ঋণ শোধে বিপুল বরাদ্দ। IIT, IIM, ক্যানসার হাসপাতাল, ২টি নতুন মেডিক্যাল কলেজের ঘোষণা। চা শ্রমিকদের জন্য টি বোর্ড।
উত্তরবঙ্গের ঋণ 'শোধ'
৪এ। কৃষকদের জন্য রাজ্য বাজেটে ঢালাও বরাদ্দ। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচে ২ টাকা করে ভর্তুকি। মাসে ৩ হাজার করে আর্থিক সাহায্য। স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী।
কৃষকদের মাসে ৩ হাজার
৫। মিড ডে মিলে পড়ুয়া প্রতি বরাদ্দ বেড়ে ১০ টাকা। রাঁধুনিদের মাসে হাজার টাকা ভাতা বৃদ্ধি।
প্যারা টিচারদের আরও ৫ হাজার টাকা ভাতা।
মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি
৫এ। হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়াল রাজ্য। ৫৬ থেকে ১১০ টাকা বরাদ্দ। মুম্বই-ভেলোরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা।
রোগী-আহারে '১১০ টাকা'
৬। শিল্পে তোলাবাজি থেকে সিন্ডিকেট-রাজ রুখতে কড়া আইন রাজ্য। ন্যূনতম ১০০ কোটি টাকা লগ্নিতে লাগবে না স্থানীয় সংস্থার অনুমতি। (বাইট-স্বপন-শিল্প ফেরাতেই হবে)
তোলাবাজির বিরুদ্ধে কড়া আইন
৬এ। শিল্পের জন্য দেওয়া অব্যবহৃত জমি ফিরিয়ে নেবে সরকার। তৈরি হচ্ছে বিশেষজ্ঞ কমিটি। স্টার্ট আপে উৎসাহ দিতে ২ লক্ষ যুবককে ১০ লক্ষ পর্যন্ত ঋণ।
জমি ফেরাবে সরকার
৬বি। দুর্গাপুরে তৈরি হবে সেমি কন্ডাক্টর ইউনিট। কষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫ হাজার কোটি বরাদ্দ। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর।
শিল্পের জন্য ৫ হাজার কোটি
৭। ১৩টি মেডিক্যাল কলেজে আসন বাড়ল ৬৫০, পোস্ট গ্রাজুয়েটে সিট বাড়ল ৪৫০। আলিপুরদুয়ার, পঃ বর্ধমান পাচ্ছে নতুন মেডিক্যাল কলেজ। দিঘায় ট্রমা কেয়ার।
মেডিক্যালে আরও ৬৫০ আসন
৭এ। PPP মডেলে গভীর সমুদ্রবন্দর পাচ্ছে দাদনপাত্রবাড়। চিংড়িঘাটা-থেকে নিউটাউন পর্যন্ত এলিভেটেড করিডর। কলকাতার পুর এলাকায় শালিমার-গার্ডেনরিচ টার্মিনাল।
চিংড়িঘাটায় এলিভেটেড করিডর
৮। মমতার হাত থেকে তৃণমূলের দখল গেল ঋতব্রত তৃণমূলের হাতে। নতুন সর্বভারতীয় চেয়ারপার্সন অরূপ রায়। (sot-মমতা চাইলে পরামর্শ দিতে পারেন...)
মমতা 'OUT', অরূপ 'IN'
৯। আমরাই আসল তৃণমূল। প্রতীক আমাদেরই কাছে। নিউটাউনে বিদ্রোহীদের নিয়ে বৈঠক করে দাবি ঋতব্রতর। কোনও বাস্তবতাই নেই, পাল্টা কালীঘাট তৃণমূল।
তৃণমূলে আসল-নকল
৯এ। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে ব্যাঙ্ককে চিঠি। বিতর্কের মুখে নেত্রীর সঙ্গেই থাকার দাবি অরূপের। (বাইট-তৃণমূলের সঙ্গে আছি...মমতার সঙ্গে আছি)
মমতাতেই 'আছেন' অরূপ
১০। পালাবদলের পরে বিজেপির হাতে প্রথম জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুরে বোর্ড
গঠন করল গেরুয়া শিবির। জনতার আশীর্বাদে উন্নয়নের যাত্রা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
বিজেপির প্রথম জেলা পরিষদ
১১। যুবভারতীতে মেসি দর্শনে বেনজির বিশৃঙ্খলা। ফের বিধাননগর দঃ থানায় অরূপ। ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরোতেই ধেয়ে এল জুতো, ফুটবল। (অ্যাম..)
অরূপকে দেখেই জুতো
১১এ। চেতলা অগ্রণীর সুইমিং পুলে ডুবে কালীঘাটের যুবকের মৃত্যু। ডিপ ব্রিদিংয়ের সময় দুর্ঘটনা, কোথায় ছিল নজরদারি? নজরদারি নিয়ে প্রশ্নের মুখে ক্লাব কর্তৃপক্ষ।
সুইমিং পুলে মৃত্যু
১২। নতুন বিমানবন্দর পাচ্ছে পুরুলিয়া, বালুরঘাট, মালদা। উন্নত করা হবে কোচবিহার বিমানবন্দর। কল্যাণীতে বিমানবন্দরের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব।
নতুন ৩টি বিমানবন্দর
১২এ। জেলা বেড়ে এবার ২৮। নতুন জেলা কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। পুলিশ জেলা কাঁথি। গোপীবল্লভপুর মহকুমা। ৯টি নতুন পুরসভা।
কলকাতাও এবার জেলা
১৩। সকুল-কলেজ, হাসপাতাল-ধর্মীয় স্থানের ১ কিমির মধ্যে কোনও মদের দোকান নয়। কলকাতায় ন্যূনতম দূরত্ব হতে হবে ৫০০ মিটার, জানিয়ে দিলেন অর্থমন্ত্রী।
মদের লাইসেন্সে 'রাশ'
১৩এ। রাজনৈতিক মতবাদের জন্য হিংসার শিকার হলে মিলবে সংগ্রামী ভাতা, ঘোষণা অর্থমন্ত্রীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে ৬ জুলাই সরকারি ছুটি।
শ্যামাপ্রসাদের জন্মদিবসে ছুটি
১৩বি। সংসকৃতির জাগরণ ঘটাবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পর্যটনের সঙ্গে যুক্ত করে গড়ে উঠবে শক্তিপীঠ সার্কিট। তারকেশ্বর, কঙ্কালিতলায় হেরিটেজ কমিশন।
শক্তিপীঠ সার্কিট
১৪। লখনউয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন। অন্তত ১৫ পড়ুয়ার মৃত্যু। গ্রেফতার বাড়ির মালিক।
প্রাণ বাঁচাতে উপর থেকে ঝাঁপ। শোকবার্তা প্রধানমন্ত্রীর।
কোচিং সেন্টারেই পুড়ে ছাই!
১৪এ। ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী! লেবার পার্টি ক্ষমতায় আসার ২ বছরেই স্টার্মারের পদত্যাগ। পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম।
ফের ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফা
১৪বি। প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ থেকে থুতু, জঞ্জাল ফেললেই এবার গুনতে হবে জরিমানা। স্পট ফাইন ঘোষণা করে ১ জুলাই থেকে কড়া আইন আনল সরকার।
থুথু ফেললেই স্পট ফাইন
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়