We currently don't have news in this language. Please choose another language.
West Bengal News Today Live Updates: আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে FIR, কয়লা, চাকরি, মাটি চুরির পরে ত্রাণ দুর্নীতিতেও অভিযুক্ত অভিষেক ?
চাকরি, কয়লা, মাটি চুরির পরে ত্রাণ দুর্নীতিতেও অভিযুক্ত অভিষেক! ডায়মন্ড হারবারে ২৫০ কোটির কেলেঙ্কারির অভিযোগ। কড়া ধারায় বিষ্ণুপুর থানায় FIR.
ভোট প্রচারে উস্কানি ভাষণ, অভিষেককে সাড়ে ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ। অশান্তি হতে পারে, তাও কেন বললেন? জানতে চাইল CID.
অভিষেকের বাড়িতে তল্লাশির ৩দিন পরেও অধরা পিএ। জমি জালিয়াতিতে সুমিতের বিরুদ্ধে সিআইডির লুক আউট সার্কুলার। দেশ ছেড়ে পালানোর আশঙ্কা।
হাজিরার হ্যাটট্রিকের দিনই অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা গ্রেফতার। দলেরই নেতাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ। দঃ ২৪ পরগনার হটুগঞ্জ থেকে পাকড়াও।
জাহাঙ্গিরের গ্রেফতারির পরেও বাহিনীর গুন্ডামি। মুক্তির দাবিতে স্ত্রীর নেতৃত্বে ফলতা থানায় হামলা, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পগারপার, পুকুরে ঝাঁপ!
ভাঙড়-বিস্ফোরণে তৃণমূলের সওকত মোল্লাই মূল চক্রী। চার্জশিট NIA-র। কোর্টে আনার সময় উড়ে এল ডিম।
মেট্রোপলিটনে চুক্তির বাইরে থাকা তৃণমূল ভবনের জোড়া তলা দখলমুক্ত। ৩, ৪ তলায় তালা দিল মালিকপক্ষ। সরানো হল তৃণমূলের সমস্ত আসবাবপত্র।
ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহীরাই বিধানসভায় সর্বদল বৈঠকে। ডাকই পেল না কালীঘাট তৃণমূল। ঠিক হয়নি, অভিযোগ কুণালের। নিয়ম মেনে পদক্ষেপ, পাল্টা শঙ্কর।
আমরাই আসল তৃণমূল। সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার পরে ফের দাবি তৃণমূলের বিদ্রোহী শিবিরের।
NCPI-তে তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ। সমর্থন জানিয়ে লোকসভায় চিঠি রচনার। নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক।
ভেঙে খান খান তৃণমূল। কাদের হাতে থাকবে প্রতীক? কী হবে তহবিলের?
তৃণমূলের এই অবস্থার জন্য অভিষেকই দায়ী। এবার ভাইপোকে সরাসরি আক্রমণে কাকা বাবুন।
মহারাষ্ট্রে অপারেশন টাইগার। দল-প্রতীক হাতছাড়া হওয়ার পরে আরও ধাক্কা উদ্ধব ঠাকরের। আজ স্পিকারের কাছে ৬ বিদ্রোহী সাংসদ। দিল্লি গেলেন শিন্ডে।
১৮০ কোটি পেয়েছিল জিটিএ, হয়েছে শুধুই দুর্নীতি! প্রথমবার পাহাড়ে গিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতাকে তীব্র কটাক্ষ।
এবার মিলবে ডবল ইঞ্জিনের সুফল। কার্শিয়ঙে গিয়ে দাবি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর। গোর্খাদের বিরুদ্ধে আগের সরকারের দেওয়া মামলা প্রত্যাহারের ঘোষণা।
শুভেন্দুর কাছে পনেরো হাজারের বেশি ভোটে হার। ভবানীপুরের ফল চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন মমতার। হাইকোর্টে গেলেন রাজারহাটার তাপসও।
উত্তর দমদমের পর এবার ভেঙে গেল দমদম পুরসভা। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ইস্তফা। গঙ্গারামপুরে একসঙ্গে ৮ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ।
দিকে দিকে ডিম থেরাপি। রাজ্যে প্রথম গ্রেফতার। কালীঘাটে মমতার বাড়ি বেরোনার সময় কুণালকে লক্ষ্য করে ডিম। ২ অভিযুক্ত গ্রেফতার।
অফিসে ভোটার-আধার কার্ডের সতূপ! মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। দেখেই ধেয়ে এল ডিম। রানিগঞ্জে তৃণমূল নেতাকে কিল-চড়-ঘুষি।
সন্দেশখালির পরে ক্যানিং, তৃণমূল নেতার বাড়িতে অস্ত্র-গুলির হদিশ! আম ভেবে কুড়োতেই বিস্ফোরণ, মালদায় ৩ শিশু আহত, একজন সঙ্কটজনক।
ভোটের পরেই বিজেপির উপরে হামলা, জলপাইগুড়ির তৃণমূল নেতার খোঁজে গিয়ে চক্ষু চড়কগাছ। প্রাসাদের মতো বাড়িতে মিলল অস্ত্র, গাড়ির ভাণ্ডার।
হাওড়ার মৌড়িগ্রাম স্টেশনেই কুপিয়ে খুন! শৌচাগারের বরাত নিয়ে বচসায় প্ল্যাটফর্মেই ছুরির এলোপাথাড়ি কোপ! যাত্রীদের হাতে অস্ত্র-সহ আততায়ী পাকড়াও।
কাফ সিরাপ কেনাবেচায় নিয়ন্ত্রণ আনল কেন্দ্র। এবার থেকে কেনাই যাবে না প্রেসক্রিপশন ছাড়া। বিশেষ সিডিউলের আওতায় আনা হল কাফ সিরাপকে।
পশ্চিম এশিয়ায় শান্তিচুক্তির সম্ভাবনার মধ্যেই ফ্রান্সে G-7 বৈঠক। ১৬ মাস পরে ট্রাম্প-মোদি সাক্ষাৎ। একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার সম্ভাবনা।
রবিবার ফের মেডিক্যালের প্রবেশিকা। ফের প্রশ্নফাঁস রুখতে ২২ তারিখ পর্যন্ত, দেশজুড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সাময়িক বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda