West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি

Audio Narrative Assistant
Executive Summary
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি।  ব্রিগেড অথবা হাজরা মোড়ে ২১ জুলাই করুক কালীঘাট-তৃণমূল। ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ চেয়ে হাইকোর্টে কালীঘাট-তৃণমূল।  মেয়ো রোডে ২১ জুলাই সমাবেশের অনুমতি ঋতব্রত-তৃণমূলকে।  শহিদ মিনারে ২১ জুলাই পালন করবে কংগ্রেস।  কালীঘাট-তৃণমূলে থাকলেও অভিষেককে নিশানা কল্যাণের।  মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত-তৃণমূলে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় জ্যোতিপ্রিয় মল্লিক।  বাদল অধিবেশনের আগেই NCPI সাংসদ হিসাবে স্বীকৃতি তৃণমূলের বিকষুব্ধ ২০ জনের ?

২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি। 

ব্রিগেড অথবা হাজরা মোড়ে ২১ জুলাই করুক কালীঘাট-তৃণমূল। ইমেলে পরামর্শ লালবাজারের। ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ চেয়ে হাইকোর্টে কালীঘাট-তৃণমূল। 

মেয়ো রোডে ২১ জুলাই সমাবেশের অনুমতি ঋতব্রত-তৃণমূলকে। 

শহিদ মিনারে ২১ জুলাই পালন করবে কংগ্রেস। 

কালীঘাট-তৃণমূলে থাকলেও অভিষেককে নিশানা কল্যাণের। 

মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত-তৃণমূলে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় জ্যোতিপ্রিয় মল্লিক। 

বাদল অধিবেশনের আগেই NCPI সাংসদ হিসাবে স্বীকৃতি তৃণমূলের বিকষুব্ধ ২০ জনের ? অধ্যক্ষের সঙ্গে বৈঠক সুদীপ-কাকলির। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি প্রার্থী সুস্মিতা দেবের।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে মদন মিত্রের পরিবার। কামারহাটির তৃণমূল বিধায়কের স্ত্রী ও দুই পুত্রকে ২২ ও ২৩ জুলাই হাজিরার নির্দেশ ইডির।

কামারহাটির তৃণমূল বিধায়কের পরিবারকে ইডির তলব। ডাক আসতেই ঋতব্রত তৃণমূল-এর নেতা সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র। 

শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী নয়, জেলে যাবেন উপাচার্যরাও। হুঁশিয়ারি উচ্চশিক্ষামন্ত্রীর। আপাতত ছাত্র ভোট নয়, রাজনৈতিক কর্মকাণ্ডে লাগাম। রাজনৈতিক ব্যক্তি ছাড়াই পরিচালন সমিতি বলে বার্তা।

শান্তনু সিন্হা বিশ্বাসের নির্দেশেই বাতিল হয়েছিল পুলিশ কমিশনারের অর্ডারে তৈরি পোস্টিং লিস্ট। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে চার্জশিটে দাবি ইডির।

দুর্নীতি-সিন্ডিকেট-তোলাবাজির তদন্তে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন। কীভাবে কাজ করবে কমিশন, জারি বিজ্ঞপ্তি।

উস্কানিমূলক মন্তব্য মামলায় হুমায়ুন কবীরকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায় পুলিশের। শক্তিপুর থানার OC-কে হুমকিকাণ্ডে নওদার বিধায়কের বাড়িতে হাজিরার নোটিস।

বীরভূমের ইটভাটায় লুঠের মামলা। জেলা আদালতে ধাক্কা। ঋতব্রত-তৃণমূলের দেওয়া বীরভূমের দায়িত্ব পেয়েই আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল।

পাচার-অনুপ্রবেশ থেকে চোরাচালান। সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে হাজার একরের বেশি জমি হস্তান্তর, পোস্ট সিএমও-র।

আবাস যোজনায় ১ লক্ষ বাড়ির অনুমোদন কেন্দ্রের। গ্রাম সড়কে ১ হাজার কোটি। ভিবি জি-রামজি প্রকল্পে ২ কোটি মানুষকে কাজ। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী।

উজ্জ্বয়িনী, কাশী, অযোধ্যার মতো সেজে উঠবে তারকেশ্বর। আগের সরকার ব্যস্ত ছিল তোষণে। শ্রাবণী মেলার সূচনা করে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 

শনিবার থেকে শুরু হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা, শেষ হবে রাখি পূর্ণিমার দিন। দুধপুকুরে লেজার শো, বৈদ্যবাটিতে গঙ্গার ঘাটে আরতি।

এবার চালকহীন মেট্রো চলবে কলকাতায়। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে চালক ছাড়াই। মিলল কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি। 

পালাবদলের পর পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা নাসরিন। প্রায় ২০ বছর পর রাজ্যে ফিরছেন লেখিকা। ১ পয়লা অগাস্ট যোগ দেবেন রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Indian Railways: আজ থেকে...

Read Next

Arjun Singh: 'ধরাও পড়বেন,...