We currently don't have news in this language. Please choose another language.
West Bengal State Budget : আজকের বাজেটে কী লক্ষ্য? রাজ্যবাসীর কোন কোন প্রত্যাশাপূরণ? যা জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
কলকাতা : নতুন সরকারের প্রথম বাজেট। কী কী থাকতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট প্রস্তাবে? কোন কোন বিষয় পেতে পারে অগ্রাধিকার? শিল্প কি ফিরবে সিঙ্গুরে? নতুন করে স্বপ্ন দেখছে সারা রাজ্য। পরিবর্তনের জমানায় পাহাড়প্রমাণ প্রত্যাশা সাধারণ মানুষের। সকলেই তাকিয়ে বিজেপি শাসিত রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর দিকে। সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। কোনও বড় চমক অপেক্ষা করছে ? গত ১৭ তারিখ, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লিতে দেখা করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, 'আমরা পুরোপুরি ভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, সামনের দিনে আমাদের লক্ষ্য হবে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনৈতিক ভাবে তৈরি করা যায়, সেটাই দেখতে হবে।' তিনি আরও জানান, মানুষ একটা বড় প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। রাজ্যের ভাণ্ডারে কতটা টাকা আছে, সেটা ভেবেচিন্তেই, একটা ব্যালেন্স করতে হবে। তবে রাজ্যের অর্থনীতিতে একটা দিশা দেখানোর ভরসা দিয়েছেন নতুন অর্থমন্ত্রী।
পূর্বতন সরকারের আয়ের বড় অংশ আসত আফগারি শুল্ক থেকে। বিজেপি সরকারের বাজেটে উল্টো ছবি তুলে ধরা হতে পারে বলে সূত্রের খবর। বাজেটে পর্যটন শিল্পের ওপরেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা।
অন্যদিকে সাম্প্রতিক অতীতে টাটাদের নিয়ে আগেই বড় ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'প্রথমত বলি, টাটাকে এখানে আনব আমরা। আমাদের শিল্প ও পুনর্গঠন দফতরের দায়িত্ব পেয়েছেন রাজ্য়ের অত্যন্ত সিনিয়র, ৫ বারের MLA তাপস রায়। শিল্প দফতরের টিমও ভাল রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। ' তাই সিঙ্গুর নিয়ে প্রত্যাশা রয়েছেই। আর কী কী বড় উপহার পান সাধারণ মানুষ জানা যাবে আজই ( ২২ জুন)।
সকলের অপেক্ষা, ডবল ইঞ্জিনের এই সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প-কর্মসংস্থান? অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু
অধিকারীর সরকার? তা নিয়ে প্রত্যাশা বাড়ছে ক্রমশ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda