Women Help Desk in Police Station: থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: অভিযোগ দায়ের করতে মহিলাদের আর থানায় থানায় ঘুরতে হবে না। বিচার দিতেই পিটিএসে পুলিশের বিশেষ প্রশিক্ষণ। থানায় চালু মহিলা ডেস্ক, পিটিএসে পুলিশকর্মীদের প্রশিক্ষণ শিবির।

কলকাতা: অভিযোগ দায়ের করতে মহিলাদের আর থানায় থানায় ঘুরতে হবে না। অভিযোগকারী মহিলাদের দ্রুত বিচার দিতেই পিটিএসে পুলিশের বিশেষ প্রশিক্ষণ। থানায় চালু মহিলা ডেস্ক, পিটিএসে পুলিশকর্মীদের প্রশিক্ষণ শিবির। বারুইপুরকাণ্ডের মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ের পরেই সিদ্ধান্ত কলকাতা পুলিশের। 

কলকাতা পুলিশের অধীন প্রতিটি থানায় চালু হয়েছে ‘উইমেন হেল্প ডেস্ক’। এবার এই বিশেষ ডেস্কে দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসারদের প্রশিক্ষণও শুরু হল। মহিলাদের অভিযোগ গ্রহণ থেকে দ্রুত আইনি সহায়তা—কীভাবে গোটা প্রক্রিয়া পরিচালনা করা হবে, সেই বিষয়েই দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ।

কলকাতা পুলিশের অধীন থানাগুলিতে উইমেন হেল্প ডেস্ক চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই ডেস্কে দায়িত্বে থাকা মহিলা পুলিশকর্মীদের করণীয় এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, তা বিস্তারিতভাবে বোঝাতে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পুলিশ ট্রেনিং স্কুল বা PTS-এ আয়োজিত এই শিবিরে বিভিন্ন পদমর্যাদার ১৮৩ জন মহিলা পুলিশ অফিসার অংশ নেন।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এটি প্রথম পর্যায়ের প্রশিক্ষণ। দু’মাস পর গোটা ব্যবস্থার কাজকর্ম পর্যালোচনা করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও মহিলা পুলিশ অফিসারকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

প্রয়োজনে ভার্চুয়াল মাধ্যমেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে। উদ্দেশ্য, থানার উইমেন হেল্প ডেস্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা যাতে মহিলাদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেন।

পুলিশের তরফে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগ জানাতে এসে কোনও মহিলাকে যেন এক থানা থেকে অন্য থানায় ঘুরতে না হয়। প্রয়োজন অনুযায়ী জিরো FIR গ্রহণের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ, ঘটনার এলাকা অন্য থানার অধীনে হলেও অভিযোগ গ্রহণে অযথা বিলম্ব করা যাবে না।

মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিচার পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণ শিবিরের শেষে মহিলা পুলিশকর্মীদের উদ্দেশে প্রয়োজনীয় বার্তাও দেন পুলিশ কমিশনার।

কলকাতা পুলিশের এই উদ্যোগের ফলে থানায় অভিযোগ জানাতে আসা মহিলাদের জন্য আলাদা সহায়তা ব্যবস্থা আরও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা অভিযোগকারীর সঙ্গে কথা বলা, অভিযোগ নথিভুক্ত করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

প্রথম পর্যায়ের প্রশিক্ষণের পর আগামী দু’মাস উইমেন হেল্প ডেস্কগুলির কাজকর্মের উপর নজর রাখা হবে। পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন ও আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

BJP Rajya Sabha Candidate:...

Read Next

Shadashtak Yog 2026: আর কয়েকদিন...