Yash Dayal: পকসো ধারায় হয়েছিল মামলা, বছরখানেক পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন কোহলির সেই সতীর্থ

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম খেতাব জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। তবে সেই ম্যাচের পরেই যশ দয়ালের (Yash Dayal) ক্ষেত্রে অনেক কিছু বদলে গিয়েছিল। কিন্তু সেটা ভাল নয়, বরং খারাপের দিকে।

নয়াদিল্লি: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম খেতাব জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। তবে সেই ম্যাচের পরেই যশ দয়ালের (Yash Dayal) ক্ষেত্রে অনেক কিছু বদলে গিয়েছিল। কিন্তু সেটা ভাল নয়, বরং খারাপের দিকে। এক মাসের মধ্যে দুই স্থানে ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। বিগত এক বছর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেননি। সেই যশ দয়ালই এক বছর পর ক্রিকেটে ফিরছেন।

যশের বিরুদ্ধে দুই থানায় দুইটি ধর্ষণের মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে একটি গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় ভারতীয় ন্যায়সংহিতার ৬৯ নম্বর ধারা অনুযায়ী দায়ের করা হয়। অপরটি জয়পুরের সাঙ্গানের পুলিশ স্টেশনে পকসো ধারায় দায়ের করা হয়। ওই ঘটনার সূত্রপাত হয়েছিল বছর তিন আগে। সেই সময় জয়পুরে একটি ম্য়াচ খেলতে গিয়েছিলেন আরসিবি পেসার। তখন নাবালিকা থাকা সেই তরুণীর সঙ্গে জয়পুরেই দেখা হয় তাঁর। তরুণীও ক্রিকেট খেলেন। সেই সূত্রে আলাপ-পরিচয় বাড়ে। ক্রিকেটের বিভিন্ন টিপস দেওয়ার নাম করে হোটেলে সেই তরুণীকে নাকি ডেকেছিলেন যশ। সেখানেই তাঁকে ধর্ষণও করেছিলেন, এমনই অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগ গুলির ভিত্তিতেই যশ দয়ালের বিরুদ্ধে মামলা চলায় যশ ক্রিকেট থেকে দূরে ছিলেন। এ বারের আইপিএলেও আরসিবি তাঁকে দলে খেলতে দেয়নি।

আরও পড়ুন:- ভেঙে গেল সমস্ত রেকর্ড, আধা বিশ্বকাপেই দর্শকসংখ্যার নিরিখে অতীতের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেল ২০২৬ 

তবে উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগের মাধ্যমে ক্রিকেটে ফিরছেন। যশ দয়ালের বিরুদ্ধে আইনি মামলার মিটমাট হয়েছে। এই আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পাওয়ার পরেই যশকে উত্তরপ্রদেশের বিশ ওভারের লিগে খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সচিব মনোহর গুপ্তা এই খবরে সিলমোহর দিয়ে জানান, 'ইউপিসিএ যশ দয়ালকে ঘরোয়া ক্রিকেট এবং লিগ ক্রিকেট খেলার ছাড়পত্র দিচ্ছে কারণ তাঁর বিরুদ্ধে সমস্ত আইনি মামলার মিটমাট হয়ে গিয়েছে।'

এই ছাড়পত্র পাওয়ার ফলে উত্তরপ্রদেশের টি-২০ লিগে গোরক্ষপুুর লায়ান্সের হয়ে খেলায় যশ দয়ালের আর কোনও বাধা থাকল না। তাঁকে কিন্তু নতুন মরশুমের আগে সেই দল রিটেনই করেছে। তাই এবার সেই দলের হয়েই মাঠে নামবেন বাঁ-হাতি ফাস্ট বোলার। উত্তরপ্রদেশ টি-২০ লিগই গত বারের আইপিএল ফাইনাল যেখানে যশ কোহলিদের প্রথম খেতাব জিততে সাহায্য করেন, তারপরে তাঁর প্রথম ম্য়াচ হতে চলেছে।  

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Chok Bhanga 6ta: তারাতলায়...

Read Next

Weather Update: বঙ্গোপসাগরে...