We currently don't have news in this language. Please choose another language.
Yemen Daredevil Climber: আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে ভয়াবহ মৃত্যু ‘স্পাইডার-ম্যানের’, খালিহাতে চষে বেড়াতেন পাহাড়-পর্বত, ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: পাহাড়-পর্বত ছাড়া কিছু বুঝতেন না। সেই পাহাড়েই শেষ হয়ে গেলেন ‘স্পাইডার ম্যান’, ইয়েমেনের জনপ্রিয় পর্বতারোহী। আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তাঁর। দড়ি-সরঞ্জাম ছাড়া, খালিহাতে পাহাড়-পর্বতে সটান উঠে যেতেন তিনি। তাঁর মৃত্য়ুতে শোকের ছায়া নেমে এসেছে। (Spider-Man of Yemen)
ইয়েমেনের বাসিন্দা, ৩০ বছর আল-কাওয়া বিন আনতার ওরফে আনতার আল-আবসি ‘স্পাইডার ম্যান অফ ইমেয়েন’ নামেই পরিচিত ছিলেন। শুক্রবার ১২০ মিটার উঁচু ‘হারাধাত দামত’ আগ্নেয়গিরিকে উঠছিলেন তিনি। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। হাত ফস্কে যায় তাঁর, আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে মৃত্যু হয়। (Yemen Daredevil Climber)
ইয়েমেনের সিভিল ডিফেন্স অথরিটির তরফে সংক্ষিপ্ত একটি ভিডিও সামনে আনা হয়, যাতে দেখা যায়, খালি হাতেই আগ্নেয়গিরি আরোহন করছিলেন আনতার। ডান হাতে আগ্নেয়গিরির ভাঁজ ধরে রেখেছিলেন তিনি। বাঁ হাতটি ঝুলছিল। হঠাৎই ডান হাতটি আলগা হয়ে যায়। নীচে পড়ে যান তিনি।
Estes foram os momentos finais do aventureiro Al-Qa'qa' Antar Al-Absi, o "Spider-Man do Iêmen", antes de cair na cratera do vulcão Haradha (Damt), no Iêmen.
— Conservatism And Elegance ?? (@ThayzzySmith) June 13, 2026
Ele escalava a parede interna da cratera sem qualquer equipamento de segurança, como sempre fazia.
Escorregou, perdeu o… pic.twitter.com/EprKxFcM0G
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এবার নতুন রাজনৈতিক দল, তৃণমূলের বিদ্রোহীরা যোগ দিচ্ছেন NCPI-তে, NDA-র বন্ধু
আনতারের দেহ উদ্ধার করতে বিরাট বাহিনী নামানো হয়। কাজে নামেন ডাইভার থেকে বিশেষজ্ঞরা। জলের প্রায় ৩০ মিটার গভীর থেকে উদ্ধার করা হয় তাঁকে। চার ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় দেহটি। দুর্গম, বন্ধুর, পাথুরে অঞ্চলে উদ্ধারকার্য চালাতে বেগ পেতে হয় সকলকে।
‘হারাধাত দামত’ প্রকৃতির এক অভূতপূর্ব সৃষ্টি। দেশের দক্ষিণের দাহলে প্রদেশে অবস্থিত দামত শহরের কাছে রয়েছে আগ্নেয়গিরির ওই অনন্য জ্বালামুখ। সেটি ওই অঞ্চলের অন্যতম আকর্ষণ। জ্বালামুখটির চারপাশ ঘেরা খাড়া ও পাথুরে দেওয়ালে। নিম্নভাগে রয়েছে সালফার যুক্ত একটি উষ্ণ হ্রদ। সেখানেই শেষ হয়ে গেলেন আনতার।
খালিহাতে পাহাড়-পর্বত চষে ফেলার জন্যই পরিচিত ছিলেন আনতার। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও আসা মাত্রই ভাইরাল হয়ে যেত। একটি ভিডিওয় দেখা যায়, খাড়া পর্বতের ঢাল ধরে কার্যত ঝুলছেন তিনি। ইয়েমেনের সিভিল ডিফেন্স অথরিটির তরফে পর্বতারোহী এবং রোমাঞ্চপ্রেমীদের সাবধান করা হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ