Abhishek Banerjee | মাটি চুরির পর ত্রাণের সরকারি টাকাও লুঠের অভিযোগ! আরও বিপাকে অভিষেক

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE | অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ। বিষণুপুরে এলাকা পরিদর্শনে BLLRO. পুলিশের কাছে যাবে রিপোর্ট।

ABP Ananda LIVE | অভিষেকের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ। বিষণুপুরে এলাকা পরিদর্শনে BLLRO. আগে কী ছিল জমির চরিত্র? পুলিশের কাছে যাবে রিপোর্ট।  আমফানের ত্রাণের সরকারি টাকাও লুঠ! এবার ফলতা থানায় অভিষেকের বিরুদ্ধে বিজেপি নেতার নালিশ। ৪৭ কোটির দুর্নীতিতে জাহাঙ্গিরের বিরুদ্ধেও অভিযোগ।

 

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের

ভোট গণনার পরেই শিবপুরে গুলি-বোমার চালানোর অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী  শামিম আহমেদের বিরুদ্ধে। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই শিবপুরের 'ত্রাস'কে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে দুষ্কৃতীদেরই কড়া বার্তা দিল পুলিশ। এক হাতে হাতকড়া, কোমরে দড়ি,চারিদিকে পুলিশ কর্মীদের ঘেরাটোপ। ভর সন্ধেয় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হল ধৃত তৃণমূল নেতা শামিম আহমেদকে। একসময় যিনি সাধারণ মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। সেই তৃণমূল নেতাকেই এবার কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Mahua Moitra: 'উনি কি কারও...

Read Next

International Yoga Day: রাতের...