We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। TMC news
ABP Ananda LIVE : হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে মা উড়ালপুল হয়ে ইএম বাইপাসে নেমে সল্টলেকে ঢোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয় বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছয়। সকাল থেকেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা যায় প্রস্তুতি ছবি। সকালে কালীঘাটে অভিষেকের বাড়িতে আসেন আইনজীবীরা। এর আগে তদন্তে অসহযোগিতা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচকাড়ার হুঁশিয়ারি দেয় আদালত। 'তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে'। না হলে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে DJ-মন্তব্য মামলায় পরপর দু'বার কণ্ঠস্বরের নমুনা দেননি অভিষেক। ৩০ জুন ও ৮ জুলাই, পরপর দু'বার গরহাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য'। গরহাজিরা নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে এই ভাষাতেই ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda