TMC 21 July: ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের অনুমতি পাচ্ছে না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের অনুমতি পাচ্ছে না 'কালীঘাট তৃণমূল', জানালেন বিচারপতি সৌগত বিকল্প জায়গা নিয়ে অবস্থান জানাতে রাজ্যকে কিছুটা সময় দিল আদালত। বেলা ১২:৩০ টায় ফের এই মামলার শুনানি।

ABP Ananda LIVE : ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের অনুমতি পাচ্ছে না 'কালীঘাট তৃণমূল', জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিকল্প জায়গা নিয়ে অবস্থান জানাতে রাজ্যকে কিছুটা সময় দিল আদালত। বেলা ১২:৩০ টায় ফের এই মামলার শুনানি। 'পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সভাস্থল পরিবর্তন করুন, হাজরা মোড়ে করুন'। কালীঘাট তৃণমূলকে পরামর্শ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'তৃণমূলের একটা অংশকে গান্ধীমূর্তির সামনে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে'। কংগ্রেসকেও শহিদ মিনারে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়ে, সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিকল্প হিসাবে ব্রিগেডে কর্মসূচি করার প্রস্তাব দেওয়া হয়েছে, সওয়াল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রর। 'দুটি দলকে যখন প্রায় কাছাকাছি কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে তখন আরেকটি দলকে কেন দেওয়া হবে না?' রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'ভিক্টোরিয়া হাউসের অনুমতি দেব না, পরিবর্তে ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড ইস্টে দেওয়া যায় কিনা ভেবে দেখুন'। রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। বিড়লা তারামণ্ডলের সামনেও আমরা করতে পারি, প্রস্তাব 'কালীঘাট তৃণমূল'-এর।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee |...

Read Next

8th Pay Commission : বাড়তে...