We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: অভিষেককে সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সই জালিয়াতিকাণ্ডের পর সিআইডির হাতে আরও এক মামলা!
কলকাতা: সই জালিয়াতিকাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ১১ জুন, বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্য়ে তাঁকে ভবানী ভবনে পৌঁছনোর নির্দেশ দেয় হাইকোর্ট। তার ঠিক ১১ মিনিট আগে, ৫ টা ৪৯ মিনিটে ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এদিনও তাঁকে শুনতে হল চোর স্লোগান!
দলে বিদ্রোহ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপটও শেষ। কর্তৃত্ব-নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতিকাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা দিতে হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলল ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ। এদিন প্রথমে বিমানবন্দর থেকে, কালীঘাটে নিজের বাড়ি হয়ে ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর এর মাঝেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ঘিরে উঠল চোর স্লোগান!
এই মামলার তদন্তে, ১ জুন, ৮ জুন, ৯ জুন; তিনবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে হাজিরার নোটিস দিয়েছে সিআইডি। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি, বরং রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হন হাইকোর্টের। আর বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হবে। সন্ধে ৬টার মধ্য়ে তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট।
বৃহস্পতিবারই বিকেল ৪ টে ১৭ মিনিটে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর সময় ৩ নম্বর গেটের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, কোনও উত্তর দেননি। চোর স্লোগানও ওঠে। এরপর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! সেখান থেকে রওনা হন ভবানী ভবনের উদ্দেশে! বিকাল ৫ টা ৪৯ মিনিটে ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "কোনও রাজনীতিবিদের অহঙ্কার থাকা উচিত না। যার অহঙ্কার থাকবে, ভবিষ্যতেও যদি অহঙ্কার থাকে, লোকে চোর চোর বলবে। ডিম খাবে। লোকে কাদা, গোবর ছুড়বে।" সদ্য় পদত্য়াগী রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "বিধায়কদের সই জাল করা হয়েছে। খাতা খুলতে শুরু করল। এই খাতা যদি চলতে থাকে অনেকদূর পর্যন্ত পৌঁছবে।"
একে তো সই জালিয়াতিকাণ্ডে মুখ পুড়েছে, তারওপর হঠাৎ করে আইনজীবী পরিবর্তন করে কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের ক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এদিন ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ও। তিনি বলেন, "হারের জন্য় তো ওই তো সবচেয়ে বেশি দায়ী। লোকে কী বলছে! আমার মতো সৎ রাজনীতিবিদ ক'জন আছে? কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হয়েছে ওর জন্য়।"
দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এর মধ্য়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্তভার নিল সিআইডি। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্য়ক্তি। তিনি অভিযোগ করেন, ভোটপ্রচারে উস্কানিমূলক কথা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেই অভিযোগের বিভিত্তিতে FIR করে তদন্তে নামে বিধাননগর সাইবার থানা। এবার বিধাননগর সাইবার থানার হাত থেকে সেই মামলার তদন্তভার নিল সিআইডি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ