We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee।মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের,অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ
ABP Ananda LIVE : অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের। নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের। অভিষেকের বিরুদ্ধে জোড়া FIR-এর পর ফের অভিযোগ দায়ের। অভিষেক, তাঁর PA সুমিত, জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ। তৎকালীন DM ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। '১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের। পারুলিয়া থানা ওষুধের নমুনা সংগ্রহ করলেও মামলা দায়ের করেনি। সেবাশ্রয় প্রকল্পে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ', অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সোমবার সন্ধেয় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, জাহাঙ্গীর খান, সামিম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক, স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন ববি। ববির মূল অভিযোগ, গত ১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকা থেকে মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মী- সমর্থকরা। পারুলিয়া থানার পুলিশ উদ্ধার ওষুধের নমুনা সংগ্রহ করলেও কোন মামলা রুজু করেনি। ববির অভিযোগ, সেবাশ্রয় প্রকল্পে ওষুধ নিয়েও কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। এই ওষুধ উদ্ধারের তদন্ত করলে প্রকৃত সত্য সামনে আসবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda