Suvendu Adhikari Baraipur Case: 'যারা ইন্ধন দিয়েছে, তারাও কিন্তু ভুগবে', বারুইপুরকাণ্ডে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: নাবালিকাকে 'গণধর্ষণ', খুন, বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর SP অফিসে যান মুখ্যমন্ত্রী। বারুইপুর SP অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: নাবালিকাকে 'গণধর্ষণ', খুন, বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর SP অফিসে যান মুখ্যমন্ত্রী। বারুইপুর SP অফিসে নিহতের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। এমনকী, বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয়।                                                                               

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'এই ধরনের ঘটনা যাতে রাজ্যে না ঘটে, তার ব্যবস্থা করতে হবে। পুলিশ যা করার করছে, সমস্ত SP, CP-র সঙ্গে কথা বলেছি। যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়েছে, তাদের ছাড় নয়। যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে, ভোটে হেরেছে, চিহ্নিত করা হয়েছে', কাউকেই ছাড়া হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।                             

মুখ্যমন্ত্রী বলেন, 'এক সপ্তাহের মধ্যে আবার আসব, সরকার যা করছে, দেখতে পাবেন। ২ পরিবারের সঙ্গে কথা বলেছি, আউটপোস্ট চালু করব। আগের সরকার এমন করেছে বলে জানা নেই, কিন্তু এটা আমার কর্তব্য। বিমান বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা পরিবারের সঙ্গে দেখা করেছেন। আশা করি তাঁরাও পরিবারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট। রাজ্যের পুলিশ কর্তাদের বলেছি, এই ধরনের ঘটনা আটকাতে হবে। ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্ট, পকসো আইন--যা যা আছে'। 

আরও পড়ুন, 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে

মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্য সরকারের যা মনোভাব, তা মেনে চলতে হবে। আগের দিন মিসিং ডায়েরি হয়েছিল, আমি সব খতিয়ে দেখেছি। DGP-কে ৭২ ঘণ্টা সময় দিয়েছি, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেব। এই সময়ের মধ্যে ১% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন হবে।'

আর জি করের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, 'আর জি কর মেডিক্যালকাণ্ডে ৩ IPS-কে সাসপেন্ড করেছি। আমাদের সরকারের উপরে আস্থা রেখেছে পরিবার, এটা বড় প্রাপ্তি। নিরীহ যুবককে যারা গণপিটুনিতে মেরেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। ২০০-র বেশি লোক চিহ্নিত, যাদের ইন্ধন ছিল, তাদেরও ছাড়া হবে না। যারা ইন্ধন দিয়েছে, তারাও কিন্তু ভুগবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee।মাটি খুঁড়ে...

Read Next

News Live Updates:...