Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত '১৫ জুলাই বেলা ১২টায় হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে'। বিধাননগর আদালতে বিচারকের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের।আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ABP Ananda LIVE : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। '১৫ জুলাই বেলা ১২টায় হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে'। বিধাননগর আদালতে বিচারকের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের।আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কবে গলার স্বর দেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সব কিছুর একটা সীমা আছে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য'। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে'। সেটা প্রত্যাহার করে নেওয়া হবে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 'আদালত থেকে রক্ষাকবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল'। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, কী ধরনের আচরণ? প্রশ্ন আদালতের। 'গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন?' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য, জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তাঁর মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের। 'এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার না করা হয়'।হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। যদিও অভিষেকের এই আবেদন নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baruipur Case: বারুইপুরে...

Read Next

Monohora GI Tag: মন হরণ করা...