Monohora GI Tag: মন হরণ করা স্বাদ, GI ট্যাগ পেল জনাইয়ের বিখ্যাত মনোহরা মিষ্টি | ABP Ananda

Audio Narrative Assistant
Executive Summary
বাংলার মিষ্টির জগতে এমন এক স্বাদ, যা এক কামড়েই মন হরণ করে নেয়। পশ্চিমবঙ্গের হুগলি (Hooghly) জেলার জনাইয়ের (Janai) বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টি 'মনোহরা' ( Monohora) নিয়ে এমন কথাই বলতে হয়।

বাংলার মিষ্টির জগতে এমন এক স্বাদ, যা এক কামড়েই মন হরণ করে নেয়। পশ্চিমবঙ্গের হুগলি (Hooghly) জেলার জনাইয়ের (Janai) বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টি 'মনোহরা' ( Monohora) নিয়ে এমন কথাই বলতে হয়। প্রায় ২০০ বছরের পুরনো এই মিষ্টির ইতিহাস দারুণ আকর্ষণীয়। এবার সেই মনোহরাই পেল GI তকমা। আর তাতে খুশি জনাই মনোহারা শিল্প সমবায়ের সক্কলে। 

জনশ্রুতি অনুযায়ী, ব্রিটিশ আমলে জনাইয়ের এক বিখ্যাত জমিদার পরিবারের আমন্ত্রণে সেখানে এসেছিলেন কিছু দক্ষ মিষ্টি কারিগর। জমিদার বাড়ির অতিথিদের আপ্যায়নের জন্য তাঁরা তৈরি করেন ছানা, ক্ষীর, নারকেল আর এলাচের এক অনন্য সংমিশ্রণ। এই মিষ্টি খেয়ে অতিথিরা এতটাই মুগ্ধ হন যে, এর নাম দেওয়া হয় 'মনোহরা'—অর্থাৎ যা সকলের মন হরণ করে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee :...

Read Next

Calcutta Highcourt : ২১ জুলাইয়ে...