We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: ত্রিপুরা কোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন, সশরীরে হাজিরার নোটিস
অনির্বাণ বিশ্বাস, কলকাতা : এবার ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন, সশরীরে হাজিরার নোটিস। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেককে নোটিস দেওয়া হল। ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ। খোয়াই কোর্ট থেকে নোটিস আসে আলিপুর কোর্টে। আলিপুর কোর্ট থেকে বেইলিফ এসে দিয়েছেন সেই নোটিস।
আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ত্রিপুরার আদালত থেকে একটি নোটিস এসেছে। খুবই গুরুত্বপূর্ণ এই নোটিস। ত্রিপুরার খোয়াই কোর্ট থেকে এই নোটিস এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ত্রিপুরার খোয়াই কোর্টে। জানা গিয়েছে, ত্রিপুরার খোয়াই কোর্ট থেকে এই নোটিস পাঠানো হয়েছিল আলিপুর কোর্টে। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, যিনি বেইলিফ রয়েছে, আদালতের আইন প্রণয়নকারী কর্মী যিনি আছেন, তাঁকে সশরীরে পৌঁছতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং তাঁর হাতেই নোটিস দিতে হবে না। অভিষেক না থাকলে, তাঁকে না পাওয়া গেলে বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দিয়ে আসতে হবে। যেহেতু আজ যখন বেইলিফ কালীঘাটে পৌঁছেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে পাওয়া যায়নি। ফলে নিয়ম মেনে দেওয়ালে নোটিস সাঁটানোর প্রস্তুতি নিচ্ছিলেন বেইলিফ। সেই সময় ভিতর থেকে বেরিয়ে আসেন কুণাল ঘোষ। তিনি বেইলিফকে আশ্বস্ত করেন এবং এক কর্মীকে দিয়ে নোটিস রিসিভ করিয়ে নেন।
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
২০২১ সালের অগস্ট মাসে ত্রিপুরার আমবাসায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে। সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে খোয়াই থানার পুলিশ। এই মামলাতেই ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।
আগে একটা প্রোপোজাল দেওয়ার পর আরেকটা বলতে গেলে, বলত বোস... : তৃণমূল বিধায়ক শিউলি সাহা
সই জালকাণ্ডে FIR খারিজ ও রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এই মামলার শুনানি হবে। সই জালিয়াতিকাণ্ডে তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় CID। তিনবার নোটিস পাঠানোর পরেও হাজিরা দেননি তিনি। সেই মামলাতেই FIR খারিজ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda