We currently don't have news in this language. Please choose another language.
Ritabrata Banerjee: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই', আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
ABP Ananda Live: 'সুস্মিতা দেব পদত্যাগ করেছেন সেটা আমি সংবাদমাধ্যমে দেখেছি। আমার ধারণা পদত্যাগ চলতেই থাকবে। রাজ্যসভার কাজের পরিবেশ অস্বাস্থ্যকর। গণতন্ত্র কোন পরিসর রাজ্যসভায় ছিল না। রাজ্যসভার যে দমবন্ধকর পরিবেশ আরও অনেকে এইধরণের পদক্ষেপ গ্রহণ করতেই পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন সং নির্ভর সংগঠন'। মমতা, অভিষেক দিল্লিতে থাকাকালীন এদিন দিল্লি রওনা দিয়েছেন তৃণমূলের দুই সাংসদ, মালা রায় এবং সায়নী ঘোষ। কংগ্রেসের তরফে মমতা-অভিষেককে বড় পদও 'অফার' করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তাহলে কি তৃণমূল শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিতে চলেছে? প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, "আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস। আমরা তো মিশে যাচ্ছি না! আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস!" বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda