We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
ডায়মন্ড হারবার: একের পর এক এফআইআর। এবার রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করলেন এক মহিলা। তাঁর অভিযোগ, সেবাশ্রয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে। আর সেখানে গিয়েই বাদ যায় ওই মহিলার পা। এ ছাড়াও তিনি জানিয়েছেন বারবার অভিযোগ জানানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
হাঁটুর সমস্যা নিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। কিন্তু মহেশতলার ওই বাসিন্দা জানতেন না, তাঁর পা বাদও যেতে পারে। এই ঘটনা নিয়ে ওই মহিলা অভিযোগ করেছেন থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রবীন্দ্রনগর থানায় নতুন FIR দায়ের করেছেন ওই মহিলা।
তিনি জানান, প্রথমে তাঁকে ওষুধ খেতে বলা হয়েছিল। ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২ মাস ওষুধ খেয়েও কোনও লাভ হয়নি। ওষুধ খেয়েও না কমায় তাঁকে পরামর্শ দেওয়া হয় সরকারি হাসপাতলে যাওয়ার। আর ন্যাশনাল মেডিকেলে অস্ত্রপচার করে বাদ গেল তাঁর ডান পা।
আরও পড়ুন: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ