We currently don't have news in this language. Please choose another language.
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
কলকাতা: দক্ষিণবঙ্গে দুর্যোগ, জারি সতর্কতা। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায়, জানিয়েছে হাওয়া অফিস। আগামিকাল থেকে আরও বাড়তে বৃষ্টির পরিমাণ, জানিয়েছে হাওয়া অফিস। এ ছাড়াও রথের দিন থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই খবর।
আরও পড়ুন: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
আলিপুর আবহাওয়া সূত্রের খবর, গত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণ বঙ্গের আকাশে মেঘলা বা আংশিক মেঘলা আকাশ রয়েছে। এ ছাড়াও প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তবে, হওয়া অফিস এটাও জানিয়েছে, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়াও সব জেলাতেই থাকছে বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সতর্কতাও। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতেও পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
এ ছাড়াও আলিপুর আবহাওয়া দফতর বলেছে, আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ওই দিনই বিশ্ব জুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব। সেদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষত, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, কলকাতাতে প্রবল বৃষ্টির সতর্কতা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এরপর শুক্রবারও এই বৃষ্টি কমবে বলছে না হাওয়া অফিস। শুক্রবারের পরও এই বৃষ্টি বাড়ার কোথায় জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আজও ভারী বৃষ্টির কোমল সতর্কতা জারি রয়েছে। বিশেষত উপরের ৫ জেলা, অর্থাৎ; দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এ ছাড়াও জানা গিয়েছে আগামী ২ দিন সেখানেও বৃষ্টিপাত চলবে।
দেশে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। দেশের বিভিন্ন রাজ্যের চলছে বৃষ্টিপাত। আগামী কয়েকদন আমাদের রাজ্যের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে, উত্তরে ধাপে ধাপে কয়বে বৃষ্টির পরিমাণ। তবে আপাতত এই গোটা সপ্তাহে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে বৃষ্টির সতর্কতা।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ