We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: অভিষেককে আজই CID-র কাছে হাজিরা দিতে হবে, বিকেল ৪ টেয় কলকাতায় ল্যান্ড করবে তাঁর বিমান, আজ কি কোনও বড় পদক্ষেপ ?
সৌভিক মজুমদার, কলকাতা: সই জাল কাণ্ডে আজই CID-র কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সন্ধে ৬ টার মধ্যে হাজিরা দিতে হবে, নির্দেশ আদালতের। 'তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষাকবচ দেব', সই জাল মামলায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের। গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সওয়াল পুলিশের। আগামী ৩ সপ্তাহের জন্য গ্রেফতার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের।
আরও পড়ুন, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্রর বাবা-মাকেও 'ফেরার' ঘোষণা করল ED
বিধানসভার সই জাল কাণ্ডে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিনই ভবানীভবনে সন্ধ্যা ৬ এর মধ্য়ে হাজিরা দিতে হবে, এই নির্দেশ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ দিয়েছেন। এর আগে বারবার সিআইডির তরফ থেকে বলা হচ্ছিল, ৩ টি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। অভিযোগ ছিল, কিন্তু সেই তিনটে নোটিস পাঠানোর পরেও বারবার নানা অছিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাজিরা দেননি। ফলে তিনি যতক্ষণ না পর্যন্ত, হাজিরা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই মামলার বিচার প্রক্রিয়া থমকে রয়েছে। এবং মিটিংয়ের যে আসল রেজোলিউশন বুক, তা অভিষেকের কাছেই আছে। কিন্তু সেই আসল রেজলিউশন বুক তদন্তকারী আধিকারিকদের দেননি। এবং তাঁদের বক্তব্য ছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাজিরাও এড়িয়ে যাচ্ছেন। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের আজকের বক্তব্য হচ্ছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি তদন্তে সহযোগিতা করেন, তিনি যদি হাজিরা দেন, সেক্ষেত্রেই কিন্তু কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দেবে। সেই মোতাবেক যখন অভিষেকের আইনজীবীরা বলেছেন, যে তিনি এই তদন্তের ক্ষেত্রে সমস্তরকম সহযোগিতা করবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তাঁর আইনজীবীদের বক্তব্য হল যে, তার যে ফ্লাইট রয়েছে , সেটা বিকেল ৪ টের সময় দমদম বিমান বন্দরে ল্যান্ড করবে। ফলে সেখান থেকে তিনি ভবানীভবনে সিআইডির দফতর রয়েছে, সেখানে গিয়ে হাজিরা দেবেন। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে আপাতত ৩ সপ্তাহের জন্য গ্রেফতার করা চলবে না। অর্থাৎ তাঁকে প্রাথমিকভাবে ৩ সপ্তাহের জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা রক্ষাকবচ দেওয়া হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda