Manav Suthar: টেস্ট অভিষেকেই দুরন্ত পারফর্ম করেছিলেন, কাউন্টি খেলতে ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন মানব

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন মানব সুথার। ২৩ বছরের এই তরুণ স্পিনার প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন।

মুম্বই: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ইনিংসে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন মানব সুথার। ২৩ বছরের এই তরুণ স্পিনার প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিলেন। আর অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়েছিলেন ম্যাচে। এবার কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেন রাজস্থানের এই স্পিনার। ওয়ারউইকশায়ারের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি সাক্ষর করেছেন মানব সুথার। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলের হয়ে পরের দুটো রাউন্ডে খেলতে দেখা যাবে মানবকে। 

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকে প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন মানব। এরপর প্রথম ইনিংস শেষে ৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট নেন মানব। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Abhishek Banerjee: অভিষেককে...

Read Next

Mamata Banerjee: মমতা...