Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : DJ মামলার মধ্যেই নতুন বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন-বিরুদ্ধ কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নোটিস পাঠাল কালীঘাট থানা। গতকাল পাঠানো ওই নোটিসে বলা হয়েছে, জবাব দিতে হবে ৩ দিনের মধ্যে।  DJ মামলায় আগামী বুধবার বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে।

কলকাতা : DJ মামলার মধ্যেই নতুন বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন-বিরুদ্ধ কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নোটিস পাঠাল কালীঘাট থানা। গতকাল পাঠানো ওই নোটিসে বলা হয়েছে, জবাব দিতে হবে ৩ দিনের মধ্যে। 

DJ মামলায় আগামী বুধবার বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। এই আবহে, ট্রাফিক আইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে নোটিস দিল কালীঘাট থানা। ১ জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা। অভিযোগকারী দাবি করেন, নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন-বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। গাড়ির ভিতরে বসে অভিষেক। বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তাঁর নিরাপত্তারক্ষীরা। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নিরাপত্তার এই ছবি।                           

ওই গাড়িটি কার, চালক কে, কেন ওরকমভাবে রাস্তায় যাতায়াত? সূত্রের খবর, এইসব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কাছে। ২ তারিখ কালিঘাট থানা থেকে পাঠানো নোটিসে ৩ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। ডেডলাইন পার, নোটিসের জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ৩ দিনের সময় দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের নোটিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাট থানার নোটিস। নোটিসের উত্তরের জন্য কালীঘাট থানার দেওয়া সময়সীমা গতকালই শেষ। 'ফুটবোর্ডে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী?'নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পেয়েই ২ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস। 'কেন গাড়িতে এভাবে ফুটবোর্ডে ঝুলে যাতায়াত? গাড়ির মালিক কে?', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চায় কালীঘাট থানার পুলিশ। এখনও পর্যন্ত আসেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব, দাবি পুলিশের।                         

ফের তলব হুমায়ুন কবীরকে, রেজিনগর থানার প্রথম হাজিরায় প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ AJUP বিধায়ককে

প্রসঙ্গত, ভোটপ্রচারে বারবার DJ বাজানো সংক্রান্ত মন্তব্য় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই রাজীব সরকারই। তাঁর কথায়, 'ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওঁকে সিকিওরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনও একটা লোক যদি ধরুন অ্য়াক্সিডেন্ট হত পড়ে যেতেন, বা ওই লোকের জন্য় যদি কোনওরকম দুর্ঘটনা অন্য় কারও হত, তার দায়ভার কি অভিষেক ব্য়ানার্জি নেবেন?' 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Humayun Kabir: ফের তলব...

Read Next

Syama Prasad Mookerjee:...