We currently don't have news in this language. Please choose another language.
Humayun Kabir: ফের তলব হুমায়ুন কবীরকে, রেজিনগর থানার প্রথম হাজিরায় প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ AJUP বিধায়ককে
মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরকে ফের তলব। ৪ জুলাই শনিবার উস্কানিমূলক মন্তব্য বিতর্কে রেজিনগর থানায় হাজিরা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ ঘণ্টা ধর জিজ্ঞাসাবাদ করা হয় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ককে। নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান হুমায়ুন কবীর। জানা গিয়েছে, তাঁর বয়ান রেকর্ড হয়েছে। আগামী ১৪ জুলাই ফের তলব করা হয়েছে তাঁকে। সেদিনও হাজিরা দেবেন বলে জানালেও, শক্তিপুর থানায় তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন কবীর।
শক্তিপুরে হাজিরা না দিলেও রেজিনগর থানায় ৪ জুলাই শনিবার নির্ধারিত সময়ের আগেই হাজির হয়েছিলেন হুমায়ুন কবীর। উস্কানিমূলক মন্তব্য বিতর্কে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। ৪ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজির হন হুমায়ুন কবির। কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল থানা চত্বরে। মোতায়েন ছিল র্যাফ। ড্রোন উড়িয়ে চলছিল নজরদারি।
সম্প্রতি রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন কবীর। সেই ঘটনায় শনিবার ৪ জুলাই রেজিনগর থানায় তাঁকে হাজির হতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ ঘণ্টা ধরে হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জন্য তৈরি করা ছিল ১০-১২ পাতার প্রশ্ন। রেকর্ড করা হয় বিধায়কের বয়ান। পুলিশ সূত্রে খবর, কাশীপুরের বক্তব্য নিয়ে অনুশোচনা প্রকাশ করেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। আগামী ১৪ জুলাই সকাল ১১ টায় রেজিনগর থানায় ফের তলব করা হয়েছে হুময়ুন কবীরকে। তিনি যাবেন বলেও জানিয়েছেন। হুমায়ুন কবীর বলেছেন, '১৪ তারিখ ডেকেছে আবার আসব।'
হুমায়ুন কবির যখন থানায় হাজিরা দেন, সেই সময় বিজেপি কর্মীরা হাজির হন তাঁর শক্তিপুরের বাড়ির সামনে। অন্যদিকে, বিধানসভা ভোটের ফল বেরনোর পর, প্রকাশ্যে শক্তিপুর থানার ওসি-র উদ্দেশে হুঁশিয়ারি দিয়েও বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। উস্কানিমূলক বক্তব্যের জেরে পুলিশের তলবে হাজির হলেও পুলিশকে হুমকি দেওয়ার মামলায়, শুক্রবার ৩ জুলাই শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন কবীর। শক্তিপুর থানার ওসি-র উদ্দেশে হুঁশিয়ারি বিতর্কে হুমায়ুন কবীর হাজিরা না দেওয়ায় পুলিশ কী ব্য়বস্থা নেয়, সেটাই এখন দেখার। শক্তিপুর থানায় হাজিরা দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী