We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: অবশেষে DJ-মন্তব্য মামলায় ভয়েস স্যাম্পেল দিতে বিধাননগর আদালতের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: হাইকোর্টের নির্দেশে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভয়েস স্যাম্পেল দেওয়ার দিন। ইতিমধ্যেই বিধান নগর আদালতে পৌঁছে গিয়েছেন অভিষেক। আজ সকাল থেকেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরের ছবিটা ছিল একেবারেই আলাদা। আজ সকালেই তাঁর বাড়িতে আসেন আইনজীবীরা, বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীদেরও সজাগ ছবি ধরা পড়ে। অবশেষে ১১টা নাগাদ বিধান নগর আদালতের উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকে বিধাননগর আদালতেও কড়া নিরাপত্তার ছবি ধরা পড়েছে।
আদালতে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
DJ-মন্তব্য মামলায় এর আগে ২ বার হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক। ৩০ জুন ও ৮ জুলাই, এই ২ দিন হাজিরার দিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ২ দিন, ২ রকম কারণ দেখিয়ে, হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক। এরপরে অসহযোগিতা করলে রক্ষাকবচ কাড়ার হুঁশিয়ারি দিয়েছিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, 'তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে। না হলে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে।' এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গরহাজিরা নিয়ে এর আগে ভর্ৎসনা পর্যন্ত করেছে কলকাতা হাইকোর্ট। সদ্যই আদালত এই বিষয়ে ভর্ৎসনা করে বলেছিল, 'সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য।' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই সবকিছুর পরে, অবশেষে আজ DJ-মন্তব্য মামলায় আদালতে হাজিরা দিলেন অভিষেক।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য