Sonam Wangchuk: 'উনি গোটা বিশ্বে সমাদৃত, বিষয়টায় নজর দিন সরকার', সোনম ওয়াংচুকের পাশে এবার জিনাত আমন, অভয় দেওল

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: একের পর এক দিন কেটে যাচ্ছে, দিল্লিতে এখনও অনশন চালাচ্ছেন, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ডাক্তারি প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র ধর্নায় অংশ নিয়েছিলেন সোনম, আর সেই অনশনের বয়স আজ ১৮ দিন! দিল্লির যন্তর মন্তরে অনশন চালাচ্ছেন সোনম তবে এখনও পর্যন্ত

কলকাতা: একের পর এক দিন কেটে যাচ্ছে, দিল্লিতে এখনও অনশন চালাচ্ছেন, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ডাক্তারি প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র ধর্নায় অংশ নিয়েছিলেন সোনম, আর সেই অনশনের বয়স আজ ১৮ দিন! দিল্লির যন্তর মন্তরে অনশন চালাচ্ছেন সোনম তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বা কোনও আলোচনায় বসা হয়নি। তবে এই বিষয় নিয়ে, বলিউডের বেশ কিছু তারকা মুখ খুলেছেন। গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে, সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছে ওমি বৈদ্য (Omi Vaidya)। এর আগে সোশ্যাল মিডিয়ায় সোনম ওয়াংচুকের ছবি শেয়ার করে, একটি লম্বা বার্তা শেয়ার করে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন (Zeenat Aman)। আর এবার, সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন, অভয় দেওল (Abhay Deol)। 

সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কী বলছেন জিনাত আমন এবং অভয় দেওল?

এর আগে, সোশ্যাল মিডিয়ায় সোনম ওয়াংচুকের ছবি শেয়ার করে, একটি বড় পোস্ট করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন। সেখানে তিনি লিখেছিলেন, 'দেশের রাজধানীতে, ১৭ দিন ধরে অনশনে রত সোনম ওয়াংচুক। বিভিন্ন খবর পড়ে জানতাম পারলাম, উদ্বেগজনকভাবে ওজন কমে যাচ্ছে ওঁর। অসম্ভব কষ্টের মধ্যে রয়েছেন। আর ওঁকে যখনই অনশন তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, উনি উত্তর দিচ্ছেন, 'আমায় অনশন ভাঙতে বলবেন না, প্রশ্ন করুন, সরকার এখনও এত নীরব কেন?' মিস্টার ওয়াংচুক SECMOL-এর প্রতিষ্ঠাতা, লাদাখের মনো জায়গায় ওঁর শিক্ষা নিয়ে, গবেষণা নিয়ে যা অবদান তা ভোলবার নয়। আর বলিউডের অন্যতম জনপ্রিয় চরিত্র, 'ফুনসুক ওয়াংড়ু', যে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আমির খানকে, সেই চরিত্র সোনম ওয়াংচুকের আদলেই তো তৈরি হয়েছিল। উনি গোটা বিশ্বে সমাদৃত একজন মানুষ এবং একের পর এক সম্মানীয় পুরস্কার পেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে, আমি সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে সরকারের কাছে আবেদন করছি, ভারতের ভবিষ্যতের জন্য দয়া করে এই বিষয়টার ওপর একটু নজর দিন, পদক্ষেপ নিন। ভারত অহিংস আন্দোলন দেখেছে, ইতিহাস তৈরি হয়েছে কিন্তু বর্তমান সমাজ সোনম ওয়াংচুকের মতো একটা চরিত্রকে কখনোই হারাতে পারবেন না।' আর আজ সোশ্যাল মিডিয়ায় সোনম ওয়াংচুকের একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভয় দেওল (Abhay Deol)। সোশ্য়াল মিডিয়ায় সোনম ওয়াংচুকের একটি ছবি শেয়ার করে নিয়ে, অভয় দেওল একটি হার্ট-ব্রেকের ইমোজি শেয়ার করে নিয়েছেন।

 

আরও পড়ুন: Sabyasachi Chakrabarty: দীর্ঘ বিরতির পরে নতুন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ওয়েব সিরিজে থাকছেন মিঠুও!

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Rath Yatra Weather Alert: রথের দিন...

Read Next

Abhishek Banerjee: অবশেষে...