Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ

Audio Narrative Assistant
Executive Summary
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' কর্মসূচি নিয়ে এবার সামনে এল একগুচ্ছ অভিযোগ। IMA পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক এবং চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ--- "রোগীদের দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হতো সেগুলো প্রথিতযশা কোন কোম্পানির নয়। তখন যেতেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' কর্মসূচি নিয়ে এবার সামনে এল একগুচ্ছ অভিযোগ। IMA পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক এবং চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ--- "রোগীদের দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হতো সেগুলো প্রথিতযশা কোন কোম্পানির নয়। তখন যেতেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ছাত্ররা। তারা যেতে বাধ্য হতেন। এটাই ছিল থ্রেট কালচার।" IMA পশ্চিমবঙ্গের সদস্য়, চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্যর অভিযোগ--- "যারা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করে ওখানে তাদের খুব একটা রোল ছিল না। মূল ভূমিকা নিতেন আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসকরা।" চিকিৎসক অশোক নন্দী বলছেন, সেবাশ্রয়ে যে রিপোর্টগুলো তৈরি হত, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হত। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের হলে সরকার যা ব্যবস্থা নেওয়ার নেবে।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

আজ কতজন পেলেন...

Read Next

Aparupa Poddar News: রামনবমী...