Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA

Audio Narrative Assistant
Executive Summary
রামনবমীর অশান্তির মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেফতার NIA আজ গ্রেফতার করল। তিন বছর আগে, এই অশান্তি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী হয়েছিল পশ্চিমবঙ্গবাসী। হাওড়ার শিবপুরে বাস, টোটো, অটো, বাইক এমনকী, পুলিশের গাড়িতেও ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেওয়া হয়।

রামনবমীর অশান্তির মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেফতার NIA আজ গ্রেফতার করল। তিন বছর আগে, এই অশান্তি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী হয়েছিল পশ্চিমবঙ্গবাসী। হাওড়ার শিবপুরে বাস, টোটো, অটো, বাইক এমনকী, পুলিশের গাড়িতেও ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তর দিনাজপুরের ডালখোলাতেও থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। ২ দিন পর, হুগলির রিষড়াতেও ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন - কিছুই বাদ যায়নি। এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল জমানার পুলিশের ভূমিকা। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, অশান্তির কথা পুলিশ অনুমান করতে পারেনি কেন? পুলিশে অনাস্থা কার্যত স্পষ্ট করে তদন্তভার NIA-কে দেয় কলকাতা হাইকোর্ট। NIA সূত্রে দাবি, পুলিশ যাদের গ্রেফতার করেছিল, তাদের অধিকাংশের বিরুদ্ধে জোরাল তথ্য়প্রমাণ মেলেনি। পরবর্তীকালে অনেকেই জামিন পেয়ে যায়। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee: ডাক্তারের...

Read Next

অন্নপূর্ণা যোজনার...