Abhishek Banerjee Suspended: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট সিদ্ধান্ত, সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেস থেকে!

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই তাঁকে সেকেন্ড ইন কম্যান্ড মনে করা হতো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত

কলকাতা: তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই তাঁকে সেকেন্ড ইন কম্যান্ড মনে করা হতো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা।

অভিষেককে সাসপেন্ড করল ঋতব্রত-তৃণমূল। 'দল থেকে সাসপেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়', সিদ্ধান্ত হয়েছে বিদ্রোহীদের বৈঠকে ।

তৃণমূল ভেঙে খানখান। পরিষদীয় দল, সংসদীয় দলের পর এবার বিদ্রোহী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরাও। পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বিরোধী দলনেতা ও তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। সেই বৈঠকে যোগ দিয়েছেন অসীম বসু, জুঁই বিশ্বাস, তারক সিংহ। নিউ টাউনের নভোটেলে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ রায়রা।

কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ একাধিক জেলার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক। কলকাতা পুরসভার ৫০ জনের বেশি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক বিদ্রোহী বিধায়কদের। সাংসদ, বিধায়কের পরে তৃণমূলের সদ্য প্রাক্তন কাউন্সিলররাও বিদ্রোহী! হোটেলে বিদ্রোহীদের বৈঠক, আছে প্রতীক, নেই মমতার ছবি! আর সেই বৈঠকেই অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

ঋতব্রত, সন্দীপন সাহাদের সঙ্গে বৈঠকে ববি, তারক, অসীম, জুঁই! নিউটাউনের হোটেলে বিদ্রোহীদের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরদের বৈঠক। অরূপ রায়কে সভাপতি করে নিউটাউনের হোটেলে বিদ্রোহীদের বৈঠক। বিদ্রোহীদের বৈঠকে কলকাতা পুরসভার ৫০জন প্রাক্তন কাউন্সিলর। মুর্শিদাবাদ, বহরমপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলররাও বিদ্রোহী-বৈঠকে। বিদ্রোহী-তৃণমূলের বৈঠকে প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 

আরও বিপাকে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ আরও বাড়ছে। বাড়ছে মামলার সংখ্যা। তাঁর বিরুদ্ধে আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে ফলতা থানায়। ফলতায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফলতা ব্লকে মৎস্যজীবী ত্রাণ ও গৃহনির্মাণের ত্রাণে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। আমফানের পর ৪৭ কোটিরও বেশি সরকারি অর্থ বণ্টনে বেনিয়মের অভিযোগ। 'উপভোক্তা তালিকায় ভুয়ো রেকর্ড, একই পরিবারের একাধিক সদস্যের নাম', সরকারি অর্থ আত্মসাতের সম্ভাবনা, অভিযোগে উল্লেখ করেছেন বিজেপি নেতা। নিরপেক্ষ FIR এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের। ফলতার তৎকালীন বিধায়ক শঙ্করকুমার নস্করের নামও অভিযোগপত্রে। 

এর আগে বিষ্ণুপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানের ত্রাণে 'দুর্নীতি'র অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

West Bengal Budget 2026:...

Read Next

Suvendu Adhikari:...