We currently don't have news in this language. Please choose another language.
Suvendu Adhikari: হোমগার্ড-সিভিকের টাকা বৃদ্ধি, 'প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে, ঝাড়াই বাছাই হবে, প্রস্তুতি নিন', আর কী বার্তা মুখ্যমন্ত্রীর?
কলকাতা: ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এই বাজেটে হোমকার্ড, সিভিক ভলান্টিয়ারদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করেছে বিজেপি সরকার। তবে বাজেটে মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করলেও ঝাড়াই বাছাইয়ের কাজও হবে এক্ষেত্রে।
বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়ো নিয়োগ হয়েছে। আমরা ২ হাজার টাকা কেন করেছি কারণ আমরা সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, অন্যান্য কন্ট্রাক্টে যারা আছেন, সেখানে অনেক জল মেশানো আছে। অনেকের যোগ্যতা নেই, অনেকের শিক্ষাগত সার্টিফিকেট ভুয়ো। অনেকে দলের ক্যাডার হিসেবে কাজ পেয়েছেন। অনেকেরই শারীরিক দক্ষতা নেই। অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়ো। আপনাদের আপাতত ২ হাজার টাকা দিয়েছি। তবে ঝাড়াই বাছাই হবে। মানসিক প্রস্ততি রাখতে পারেন। ছাঁটাই হবে না তবে ঝাড়াই বাছাই হবেই। সঠিক লোককেই সঠিক জায়গা দেওয়া হবে।
'এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছিলেন। মাত্র ১২ হাজার টাকা করে বেতন দিতেন। তবে আমরা ২ হাজার টাকা বাড়িয়ে দিলাম। অবসরের পরও তাঁদের জন্য কিছু পলিসি ভাবছি। এতদিন এঁরা বঞ্চিত, অবহেলিত অবস্থায় ছিলেন।'
বাজেটে কী ঘোষণা করা হয়েছে?
রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বলেছেন, 'স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে ১৬ হাজার টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মীদের অগাস্ট ২০২৬ থেকে, তাঁদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড, NVF কর্মীদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র ও অন্য়ান্য় AI কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে, এদের মাসিক পারিশ্রমিক ২হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করছি। ভিলেজ রিসোর্স পার্সন, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেইল্যান্স টিম, এদের দৈনিক পারিশ্রমিকের বর্তমান হার ২০০ টাকা ও ১৭৫ টাকার উপরে আরও ১০০ টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে'।
এছাড়া, বাজেটে অর্থমন্ত্রী বলেন, 'অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের, ৬ বছরের নীচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশাকর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য় পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য় করেছে। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধি করলাম'।
সিভিকদের পারিশ্রমিক বৃদ্ধি
রাজ্যের অর্থমন্ত্রী বলেন, 'স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিকও ২০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে ২০০০ টাকা'।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে