We currently don't have news in this language. Please choose another language.
Abhishek Banerjee: 'কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে...', বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কী বলছেন শমীক ভট্টাচার্য
দু'বার হাজিরা এড়ানোর পর অবশেষে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ, র্যাফ, আধাসেনা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, কোনওভাবেই জানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা না করা হয়, সেই জন্য বিধাননগর আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনীতে। এর আগে একবার সোনারপুর গিয়ে হেনস্থার সম্মুখীন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ধরনের কোনও পরিস্থিতি যেন তৈরি না হয়, তার জন্যই এত নিরাপত্তা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে যাওয়ার প্রসঙ্গে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, 'কে যাচ্ছে, কে আসছে, ডিজে মামলা, কী মামলা - এসব এখন আমাদের খুব একটা জানার বিষয় নয়। আমরা চাইছি আগামী এক বছরের মধ্যে রাজ্যবাসীর কাছে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে, মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে। যাতে কোনও কসমেটিক চেঞ্জ না হয়। একটা পরিবর্তনের লক্ষ্যে, গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে। আমরা এগোতে পারিনি। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্য শিল্পায়ন চাইছে। কর্মসংস্থান বাড়ানোর জন্য এমএসএমই আরও বাড়ুক এই রাজ্য চাইছে। আমরা এসব কাজ করছি। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে - এই সমস্ত জিনিস নিয়ে আলোচনার ইচ্ছা নেই। মানুষও এগুলো শুনতে চাইছে না।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী